Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

সংখ্যালঘু উন্নয়নের টাকা ফেরত দেওয়ার প্রতিবাদে কোলাঘাট ব্লকে সংখ্যালঘু যুব ফেডারেশনের বিক্ষোভ মিছিল

এনবিটিভি ডেস্ক: সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা ফেরত চলে যাচ্ছে। থমকে যাচ্ছে উন্নয়নমূলক প্রকল্পগুলি। এরই প্রতিবাদে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন সোমবার কোলাঘাট ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখায় এবং ২৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। সংখ্যালঘু যুব ফেডারেশনের কয়েক হাজার কর্মী সমর্থক ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে প্রথমে মিছিল সহকারে ব্লক প্রশাসনিক ভবনের সামনে পৌঁছায়। মিছিল থেকে কালাকানুন কৃষি বিল প্রত্যাহার করার দাবি জানানো হয় এবং কৃষকদের আন্দোলনের সমর্থনে নানা শ্লোগান ওঠে। পরে ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার টেবিলে ব্লক উন্নয়ন আধিকারিক মদন মন্ডল স্বীকার করেছেন ২০২০ – ২১ আর্থিক বছরে সংখ্যালঘু উন্নয়নের বরাদ্দকৃত কিছু টাকা ফেরত দিয়েছে গিয়েছে। তবে সেই টাকা যাতে ফেরত আসে তার জন্য চিঠি লেখা হবে।

বাউলিয়া জুমা মসজিদের পাশে গাড ওয়াল নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে এক লক্ষ টাকা বরাদ্দ হলেও তার কাজ হয়নি। ব্লক প্রশাসনের বক্তব্য মাত্র ১ লক্ষ টাকায় অত বড় কাজ করা সম্ভব নয়। তাই সংখ্যালঘু যুব ফেডারেশন আবার স্থানীয় সাংসদের সঙ্গে আলোচনা করে আরও কয়েক লক্ষ টাকা যাতে পাওয়া যায় তার দরবার করবেন। সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শেখ ফজলুর রহমান বলেন রূপনারায়ন নদীর বাঁধের উপর খড়িচকপুল থেকে নগুড়িয়া সুইলিস পর্যন্ত ঢালাই রাস্তার নির্মাণকার্য আনুষ্ঠানিকভাবে শুরু হলেও কাজ সম্পন্ন হয়নি। ব্লক উন্নয়ন আধিকারিক অবশ্য এই কাজ কেন হয়নি, তাতে বিস্ময় প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যাতে কাজটি সম্পন্ন হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেজন্য তিনি চিঠি লিখবেন। ফেডারেশনের জেলা সভাপতি মনিরুল হক বলেন জেলায় মাত্র চারটি সংখ্যালঘু-অধ্যুষিত। তারপরও টাকা ফেরত যাচ্ছে এটা অত্যন্ত আক্ষেপের। এদিন বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হামিদুল হোসেন, ডা. মোজাফফর আলি খান, শেখ সাঈদ ইসলাম, সেখ আসলাম আলি, সেখ ইসলু প্রমূখ।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories