Saturday, September 5, 2026
28 C
Kolkata

থমকে গেল গুগল, ইউটিউব, প্লে স্টোর !

নিউজ ডেস্ক : কয়েক ঘণ্টার জন্য হঠাৎ থমকে গেল ইন্টারনেট জগতের অন্যতম সর্ববৃহৎ সার্ভিস প্রোভাইডার গুগলের পরিষেবা। প্রায় ৪৫ মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় ইউটিউব, জিমেইল, প্লে স্টোর, গুগল ম্যাপ, গুগল ক্যালেন্ডার, গুগোল ডক সহ আরো বেশ কয়েকটি গুগল কেন্দ্রিক পরিষেবা। অসুবিধায় পড়েন দেশ তথা সারা বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী। গুগলের সার্চ ইঞ্জিন কাজ করলেও এই সময় ইউটিউব লগইনের সময় ৫০৩ এরর এবং জিমেইলে অনেকের ৫০০ এরর দেখানো হয়। প্রায় পাঁচটা নাগাদ শুরু হওয়া সমস্যা শেষ হয় ছয়টার দিকে।ধীরে ধীরে সব পরিষেবা বহাল হলেও জিমেইল পরিষেবা বহাল হতে সবথেকে বেশি সময় লাগে। গুগোল এর তরফ থেকে সমস্ত ব্যবহারকারীর কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করা হয়েছে।

গতকাল বিকাল ৫ : ৩৯ এর সময়  ইউটিউবের তরফ থেকে টুইট করে বলা হয় আমাদের অনেক ব্যবহারকারী ইউটিউব ব্যবহার করতে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, আমরা দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছি। গুগোল এর তরফ থেকে সাড়ে পাঁচটার সময় এই সমস্ত পরিষেবা বিপর্যয়ের কারণ হিসেবে ইন্টার্নাল কোটার সমস্যাকে দায়ী করা হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories