Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সারদা নারদা কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে এবার গর্জে উঠল ইসলামপুর

এনবিটিভি ডেস্ক: ২০১৩ সালের এক আলোচিত আর্থিক কেলেঙ্কারি ছিল সারদা কান্ড। যার উদঘাটন ঘটে ২০১৩ সালের এপ্রিল মাসে। আর এর আগেই  ১.৭ মিলিয়ন এর চেয়েও বেশি আমানতকারীদের থেকে প্রায় ৪-৬ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছিলো। ২০১৩ সালের পর থেকে রাজনৈতিক মহলে এক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই সারদা কান্ড।

অনেক সাধারণ মানুষ তাদের শেষ সম্বল জমা রাশি খুঁইয়ে প্রায় নিস্ব হয়।
সুদীর্ঘ দিন ধরেই মানুষ তার কোনো সুরাহা পাইনি। আজ হঠাৎই আবার
আমানতকারীদের নায্য টাকার দাবিতে আন্দোলন করতে দেখা যায় মুর্শিদাবাদের ইসলামপুরে। অল বেঙ্গল চিটফান্ড সাফারাস ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে এই পথ সভার আয়োজন করা হয়। ইলমবাজার থেকে মিছিল এর মাধ্যমে পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় কয়েকশো মানুষের জমায়েতে শান্তিপূর্ণভাবে মিছিল হয়।
মূলত কেন্দ্র ও রাজ্যসরকারকে নিকট তাদের প্রাপ্ত ও ন্যায্য অধিকার ফিরে পেতে তাদের এই আন্দোলন। এই সভায় উপস্থিত ইসলামপুর থানা কমিটির সম্পাদক আমিনুল ইসলাম বলেন, মূলত দিল্লির কৃষক আন্দোলনের মত দুঃসাহসিক অভিযান থেকে শিক্ষা নিয়ে তাদের এই আন্দোলন। তিনি আরো বলেন, যদি এতে কোনরকম সুরাহা না মেলে তাহলে তারা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

উল্লেখ্য সারদা কেলেঙ্কারির তদন্তে প্রথমে রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল বা এস আই টি গঠন করে দোষীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য। কিন্তু বিরোধী দলগুলো বার বার সিবিআই তদন্তের দাবী জানায় তৃণমূল সরকারের উচ্চপদস্থ নেতা মন্ত্রীদের এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে করে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্তে উঠে আসে বেশ কিছু নেতা মন্ত্রীর নাম। মদন মিত্র মুকুল রায় সহ অনেক তৃণমূল নেতা মন্ত্রীদের সিবিআই অফিসে ডেকে জেরা করা হয়। বিজেপি সহ সব বিরোধী দল গুলো মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে। কিন্তু পরবর্তীতে সেই বিজেপি এই কেলেঙ্কারিতে জড়িত মুকুল রায় সহ বেশ কিছু ব্যাক্তিকে দলে ভিড়িয়ে নেয়। এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাজনৈতিক জল খুব ঘোলা হলেও এখনও পর্যন্ত না প্রকৃত অপরাধীরা শাস্তি পেয়েছে আর না ক্ষতিগ্রস্তরা পর্যাপ্ত ক্ষতিপূরণ পেয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories