Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

পাকিস্তানের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে ইমরান খানের সরকার

নিউজ ডেস্ক : গত বছর নভেম্বরে চীনের উহানে উৎপত্তির পর বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করা করোনা মহামারীর প্রকোপ ধীরে ধীরে যখন কমে আসছে তখন সবাই নিশ্চিন্ত হবার জন্য খুঁজছে ভ্যাকসিনের। একদিকে যেমন এই ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা চলছে বিভিন্ন সংস্থার মধ্যে তেমনি এই ভ্যাকসিন নিজেদের জনগনকে দেওয়ার জন্যও বিভিন্ন দেশের মধ্যে চলছে জোর প্রতিযোগিতা। উন্নত দেশগুলো নিজেদের দেশের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে আবার অনুন্নত দেশগুলো বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করার চেষ্টা করছে। সেই সময়ই নিজেদের দেশের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলো পাকিস্তানের ইমরান খানের সরকার।

ইমরান খান সরকারের ন্যাশনাল হেলথ সার্ভিসেস অ্যান্ড কোঅর্ডিনেশন এর প্রধান ডা. ফয়সাল বলেন, পাকিস্তান সরকার দেশের সমস্ত নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন সংস্থার থেকে করোনা ভ্যাকসিন ক্রয় করার ব্যাপারে কথা চলছে বলে তিনি জানান। এদিকে মোদি সরকার করোনা ভ্যাকসিনের ব্যাপারে পারস্পরিক সাংঘর্ষিক মন্তব্য করে যাচ্ছে। কখনো কোনো মন্ত্রী সবাইকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আবার কখনো সরকারি ভাবে বলা হচ্ছে, সরকার কখনোই সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories