Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

কোলাঘাট স্টেশন এর PRS পুনরায় খোলার আবেদন জানিয়ে ডেপুটেশন জমা

এনবিটিভি ডেস্ক, পূর্ব মেদিনীপুর: দীর্ঘ কয়েক মাস অর্থাৎ লকডাউনের সময় থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনের PRS সেন্টার বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম এর অফিসটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর ফলে কোলাঘাট সহ পর্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের দাশপুর ২ নং ব্লকের বহু রেল যাত্রীদের রেলের টিকিট রিজার্ভেশনের জন্য দূরবর্তী মেছেদা বা বাগনানে যেতে হচ্ছে। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের। এলাকার মানুষদের দাবী অবলম্বে পুনরায় রিজার্ভেশন কাউন্টারটি খুলতে হবে আর এরই দাবীতে শুক্রবার কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে স্টেশন ম্যানেজার শঙ্কর ঘোষ দস্তিদারের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক জানান, এই PRS সেন্টারটি অবিলম্বে খুলতে হবে। আজ কোলাঘাট স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশনের কপি তুলে দেওয়া হয়। যদি এক সপ্তাহের মধ্যে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন না করে তাহলে বৃহত্তর আন্দলোনে নামা হবে। তবে স্টেশন ম্যানেজার শঙ্কর বাবু জানান, ডেপুটেশন পেয়েছি, বিষয়টি উর্দ্ধতম কর্তৃপক্ষকে জানানো হবে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories