Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

হাথরাস কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চার্জ দিল সিবিআই, মুখ পুড়ল যোগী সরকার ও গেরুয়া মিডিয়ার

নিউজ ডেস্ক : হাথরাস কাণ্ডে যোগী সরকার এবং গেরুয়া মিডিয়ার “অনার কিলিং” এবং “রাজনৈতিক ষড়যন্ত্র” এর তত্ত্বকে মিথ্যা প্রমাণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ ও খুন এর চার্জ দিল সিবিআই। সিবিআই এই ঘটনায় গত বৃহস্পতিবার চার্জশিট দাখিল করে। চার্জশিটে অভিযুক্ত চার যুবকের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তফসিলি জাতী ও উপজাতিদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ ও আনা হয়েছে।

গত ১৪ ই সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাথরাসে একটি আদিবাসী নারীকে চার যুবক গণধর্ষণ করে তার ওপর শারীরিক নির্যাতন করে। যার ফলে তার শরীরের অনেকগুলো হাড় ভেঙ্গে যায়। পরবর্তীতে দিল্লির সফদর্জং হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদের রব উঠে সারা দেশ জুড়ে। কিন্তু যোগী সরকারের পুলিশ নির্যাতিতার পরিবারকে কোনো রকম সাহায্য করার পরিবর্তে নির্যাতিতার মৃতদেহ জোর করে পুড়িয়ে দেয়। মৃতার আত্মীয় স্বজনদের সঙ্গে মিডিয়ার লোকজনের কথা বলতে দেয়নি যোগী সরকার। গেরুয়া মিডিয়ার সাহায্যে এই ঘটনার পিছনে যে কংগ্রেসের মদদপুষ্ট রাজনৈতিক ষড়যন্ত্র আছে এবং এটা ওনার কিলিং এর ঘটনা সেটা প্রমাণ করার জোর চেষ্টা চলে। এমনকি সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে উত্তর প্রদেশ সরকার দাবি করে এই ঘটনা আদতে ধর্ষনের ঘটনা নয়। রাজ্য সরকারের বদনাম করার জন্য এই মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলে জানান হয়।

রাজ্য পুলিশ মৃতার পরিবারকে মিডিয়ার কাছে কিছু না বলার জন্য ভয় দেখায়। যোগী সরকার রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে দেয়নি পরিবারটিকে। জেলা শাসক পর্যন্ত তাদের ক্ষতিপূরণ নিয়ে মুখ বন্ধ রাখতে বলে। পরিবারের আশেপাশে থাকা গেরুয়া ধ্বজাধারী ব্যাক্তিরা নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে অপবাদ দিতে থাকে। কিন্তু সেই অবস্থা থেকে এই চার্জশিট তাদের জন্য স্বস্তির বাতাস এবং ন্যায় পাওয়ার পথ সুগম করবে বলে আশা করছে নির্যাতিতার পরিবার। পরিবারের তরফ থেকে বলা হয়েছে, সত্য গোপন রাখা যায় না। জেলা শাসকের এবার পদত্যাগ করা উচিত।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories