Wednesday, October 21, 2026
25 C
Kolkata

কৃষক আন্দোলনের ফলে কৃষি আইনের বাস্তবায়ন আপাতত স্থগিত রাখতে বলল সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : অক্লান্ত, অদম্য লক্ষ লক্ষ কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিল্লির অদূরে। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে প্রবল শীতের মধ্যে ২৬ শে নভেম্বর থেকে চলমান এই আন্দোলন তুলে নেওয়ার জন্য বেশ কয়েকবার বৈঠক হয়েছে কেন্দ্র এবং কৃষক সংগঠনগুলোর মধ্যে। কিন্তু মেলেনি কোনো রফা সূত্র। কৃষক সংগঠনগুলো কড়া নাড়াচ্ছে সুপ্রিম কোর্টের দরজা। সেই পরিপ্রেক্ষিতে আপাতত কেন্দ্র সরকারকে কৃষি আইনের বাস্তবায়ন স্থগিত রাখতে বলল সুপ্রিম কোর্ট।

গতকাল প্রধান বিচারপতি শরৎ বোবদের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রায় দিয়েছে। কেন্দ্রের তরফ থেকে আইনজীবী হরিশ সালভে বলেন, কোনো অধিকারই চূড়ান্ত নয়, আন্দোলনের অধিকার হোক বা অন্য কোনো অধিকার। একজনের অধিকার অন্য কারো অধিকারকে খর্ব করতে পারে না। প্রধান বিচারপতি বলেন, এই ব্যাপারে অনেক বার আলোচনায় যেহেতু কোনো ফল মেলেনি তাই আলোচনায় আপাতত কোনো ফল মিলবে না। তাই তিনি কৃষকদের প্রতিনিধি দের নিয়ে একটি কমিটি গড়ার নিদান দেন।

আদালত জানিয়েছে, কৃষক আন্দোলনের স্বীকৃতি দিচ্ছে বেঞ্চ কিন্তু কৃষক আন্দোলন কি এমন ভাবে হতে পারেনা যাতে অন্য কারো অধিকার নষ্ট না হয়, যাতে কারো সম্পদ বা জীবনহানি না হয়?

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories