Wednesday, October 21, 2026
25 C
Kolkata

সূর্যের সঙ্গে লড়লে ঝলসে যাবেন : অভিষেক বন্দোপাধ্যায়

নিউজ ডেস্ক : গত শনিবার মেদিনীপুর কলেজ মাঠে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কে হুমকি দিয়ে বলেছেন পরবর্তী নির্বাচনে তৃণমূলের পরাজয় এবং রাজ্যের ক্ষমতার অধিকারী হবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন সেই সভা থেকে। তার ২৪ ঘন্টা যেতে না যেতেই তার সেই বক্তব্যের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সূর্যের সঙ্গে লড়তে গেলে ঝলসে যাবেন, সে অমিত শাহ হোক দিলীপ ঘোষ বা সুজন চক্রবর্তী। তিনি শুভেন্দু অধিকারী কে বিশ্বাসঘাতক বলে ও কটাক্ষ করেন।

এর আগে মেদিনীপুরের জনসভায় শুভেন্দু অধিকারী “তোলাবাজ ভাইপো হটাও“ স্লোগান তুলেছিলেন। কিন্তু ২০১৪ সাল থেকে তৃণমূলে থাকার পরও বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলে তাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত রায় আরো বলেন, নন্দীগ্রামে ৪০ শতাংশের বেশি সংখ্যালঘু ভোট কীভাবে যাবেন সেখানে? শুভেন্দুর বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে আপাতত রাজনৈতিক তরজা তুঙ্গে। শুভেন্দুর তৃণমূল ত্যাগ এবং বিজেপিতে যোগদান রাজ্য রাজনীতিকে কোন ধারায় নিয়ে যায় সেটাই এখন দেখার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories