Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বাংলায় দু সংখ্যাও পেরোতে পারবে না বিজেপি, অন্যথায় স্পেস ছেড়ে দেবো: প্রশান্ত কিশোর

এনবিটিভি ডেস্ক: বাংলায় ভরাডুবি হবে বিজেপি-র। এমনই দাবি করে গেরুয়া শিবিরকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির দু সংখ্যায় পৌঁছতে পারবে না বলে দাবি করেছেন তিনি। আর যদি তা না হয়, তবে তিনি জায়গা ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ জানিয়েছেন পিকে। এ দিকে, তাঁর চ্যালেঞ্জকে পালটা জবাব দিয়ে কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

মেদিনীপুরে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেছিলেন, আসন্ন নির্বাচনে তিন অংকের ঘরে পৌঁছতে পারবে না তৃণমূল কংগ্রেস। সেই মন্তব্যের জবাব দিয়ে সোমবার ট্যুইট করেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিজেপিকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি লেখেন, ‘সংবামাধ্যমের একটা অংশ যতই হাইপ তুলুক, বিজেপি বাংলায় দুই সংখ্যা পেরোতে হিমশিম খাবে।’ পিকে আরও লিখেছেন, ‘এই ট্যুইটটা সেভ করে রাখুন। এর অন্যথা হলে আমি এই স্পেস ছেড়ে দেব।’ স্পেস বলতে তিনি ঠিক কী ছাড়ার কথা বলতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তবে তিনি এই চ্যালেঞ্জের মাধ্যমে নিজের কেরিয়ার দাঁও লাগিয়ে দিয়েছেন বলে অনেকে মনে করছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories