Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আসন্ন নির্বাচনে দুই অঙ্কের সীমা পার করতে হিমশিম খাবে বিজেপি : প্রখ্যাত রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর

হনিউজ ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে দুই অঙ্কের সীমা পার করতে হিমশিম খাবে রাজ্য বিজেপি। শুধু এমন মন্তব্যই করেননি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। আজ করা একটি টুইটে তিনি লিখেছেন বিজেপির জনসমর্থন একশ্রেণীর মিডিয়ার দ্বারা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে আদতে এ রাজ্যের নির্বাচনে বিজেপিই দুই অঙ্কের সীমা পার করতে হিমশিম খাবে। তিনি শুধু এখানেই থামেননি, আরো বলেছেন যদি তারে অনুমান ভুল প্রমাণিত হয় তাহলে তিনি রাজনৈতিক বিশ্লেষণ করা ছেড়ে দেবেন। তিনি সবাইকে তাঁর এই টুইট সংরক্ষণ করার জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূল কংগ্রেসে ভিড়িয়েছেন তার রাজনৈতিক প্রচারণায় গতি আনতে। রাজ্যে সপ্তাহ শেষের দুই দিনের সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ দিল্লি ফিরে গেছেন। অমিত সাহা দাবি করেছিলেন যে পরিমাণ জনসমর্থন তিনি এবার পশ্চিমবঙ্গে পেয়েছেন এমন জনসমর্থন তিনি কখনোই দেখেননি। আবার তৃণমূল ছেড়ে ৬ বিধায়ক, এক সাংসদ এবং এক প্রাক্তন মন্ত্রী যোগ দিয়েছে বিজেপিতে। আজ আবার বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে বিজেপির সংসদ সৌমিত্র খাঁর সুজাতার। তার মাঝেই প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোরের এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories