Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

শুভেন্দুর বিজেপিতে যোগের পর ইউটিউব থেকে গায়েব তার নারদার ভিডিও, বিজেপি ইউটিউব গোপন আঁতাত!

নিউজ ডেস্ক : আবার মোদী সরকারের সঙ্গে ইউটিউবের গোপন আঁতাতের অভিযোগ উঠল। কারণ শুভেন্দু অধিকারী। তার নারদা কেলেঙ্কারিতে যুক্ত থাকার প্রমাণ সাপেক্ষ ভিডিও ইউটিউব থেকে গায়েব হয়ে গেলো তার বিজেপিতে যোগ দানের পর। উল্লেখ্য গতকাল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি মুকুল রায় এবং শুভেন্দু অধিকারির বিজেপিতে যোগ দানের পর বিজেপির দ্বিমুখী নীতির সমালোচনা করে তাদের নারদার সঙ্গে জড়িত থাকার ভিডিও দুটি তার টুইটার আইডিতে পোস্ট করেন। এই ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন ও আজ প্রকাশ করে।

ধ্রুবর এই পোস্টের পর থেকে বিজেপি প্রবল অস্বস্তিতে পড়েছিল স্বাভাবিকভাবে কারণ বিজেপি তৎকালীন সময়ে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল কিন্তু বর্তমানে তারা সবাইকে দলে সামিল করছে তাদের সারদা বা নারোদার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করে। ঠিক সেই সময়েই শুভেন্দু অধিকারীর ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি স্পষ্ট ভাবে ইঙ্গিত করছে এক সম্ভাব্য ইউটিউব এবং বিজেপি আঁতাতের। মত নেটিজেনদের। গতকাল ফেসবুক কিষাণ একতা মোর্চার পেজ বন্ধ করে দিয়েছিল মোদির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার পর কিন্তু প্রবল প্রতিক্রিয়ার মাঝে আবার তা পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়। এসব ঘটনা যে দেশের সুস্থ গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করছে তা বলার অপেক্ষা রাখে না।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories