Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

সহমর্মী, সমৃদ্ধিশালী, বৈচিত্র্যপূর্ণ এবং শান্তিপ্রিয় রাষ্ট্র ইসরাইল! তোষামোদি সার্টিফিকেট বাহারাইন ও আমিরাতের

নিউজ ডেস্ক : নিত্যদিন প্যালেস্টাইনের নিরীহ নিরস্ত্র নিষ্পাপ শিশুদের হত্যা করে ইসরাইলের দখলদার সেনাবাহিনী, নিত্য দিন হত্যা করে মহিলাদের, অবাধে বোমা বর্ষণ করে গাজার উপর। এই ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ও হয় অনেক খবর। কিন্তু সে খবরের এবং বাস্তবতার সম্পূর্ণ বিপরীতে গিয়ে ইসরাইলকে শিশু রক্ষক, মানবতা প্রেমী এবং শান্তিপ্রিয় হিসেবে আখ্যা দিল আরব বিশ্বের দুই নয়া ইসরাইল প্রেমী দেশ বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের এক প্রতিনিধি দল। এক ইসরাইলির সঙ্গে সাক্ষাৎ কালে তারা এমন মন্তব্য করেন। তারা আরো মন্তব্য করেছেন, ইসরাইল শান্তি, সহমর্মিতা, সহাবস্থান, সমৃদ্ধি এবং বৈচিত্রের দেশ। তাদের এই সব অমূলক এবং অসত্য মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর তরফ থেকে টুইটারে পোস্ট করা একটু ভিডিওতে দেখানো হয়েছে দুই আরব আরব প্রতিনিধি ইসরাইলের ব্যাপারে নির্দ্বিধায় উদার মনে মানবতার সমর্থক হওয়ার সার্টিফিকেট প্রদান করে যাচ্ছেন। তারা বলেন ইসরাইল শিশুদের রক্ষা করে এবং সবার উচিত ইসরাইলকে ধন্যবাদ দেওয়া গোলান উপত্যকা রক্ষা করার জন্য। উল্লেখ্য ১৯৬৭ সালের আরব ইসরাইলের যুদ্ধে সিরিয়ার কাছে থেকে এই গোলান মালভূমি দখল করে নিয়েছিল ইসরাইল। আমজাদ তাহা এবং মজিদ আল সারাহ নামক ওই দুই ব্যক্তি এখন এই কারণে ইন্টারনেট জগতে আক্রমনের কেন্দ্রে আছেন। অনেকে লিখেছেন যে সব আরব শাসক এবং তাদের দোসররা স্বার্থ এবং ক্ষমতার লোভে নিজেদের পরিবারের কল্যাণের কথা চিন্তা করে না তারা তাদের স্বার্থ বাদ দিয়ে কিভাবে মানবতার কারণে নিরীহ প্যালেস্টাইন বাসীদের পাশে দাঁড়াবে! চার মাস আগে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আরব বিশ্বের এই দুই দেশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories