Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

করোনার জেরে নতুন করে আবারো লকডাউন বিভিন্ন দেশে, পিছিয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

অতিমারি করোনাভাইরাস এর নতুন প্রজন্ম আবারো বেশ কয়েকটি দেশকে স্তব্ধ করে দিয়েছে। আবারো বিভিন্ন দেশে দেখা যাচ্ছে লকডাউন। এই অতিমারি করো না পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। রবিবার এমনটাই জানিয়েছে কলকাতা বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ড।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বইমেলার চিন্তাভাবনা করা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে গিল্ড। আগামী সপ্তাহে এর সিদ্ধান্ত নেয়া হবে বলে এজিএম সূত্রে খবর।

২০২১ এর আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। শেখ মুজিবের জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে এই নির্বাচন করা হয়েছে। কিন্তু, করোনার এই মহামারী পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কেউই আসতে পারছে না কলকাতাতে। এছাড়াও, ইউরোপের বেশ কয়েকটি দেশে চলছে করোনার নয়া স্ট্রেন সহ জোর লকডাউন। ফলে এই পরিস্থিতিতে তাদেরও আসার সম্ভাবনা খুবই কম। তাই এই অবস্থায় মেলা পিছিয়ে দিতে চেয়ে এজিএম এর কাছে প্রস্তাব করেছেন আয়োজকরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories