Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কৃষক বিরোধী আইন ও CAA বিরুদ্ধে মহামিছিল ওয়েলফেয়ার পার্টির

এনবিটিভি ডেস্ক, মুর্শিদাবাদ: বর্তমানে সারা দেশের গণমাধ্যম জুড়ে আপাতত সবচেয়ে বড় খবর, “অন্নদাতা”রা নেমেছে রাস্তায়। বড় দূর্ভাগ্যের বিষয় যে, “আচ্ছে দিন”-এর স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার দেশের আর্থিক অবনমনের মধ্যেও CAA থেকে শ্রম আইন সংশোধন সহ জনবিরোধী কৃষি আইনের মতো কালা আইনগুলি লাগু করার ব্যাপারে অনড়, অটল। নির্বাচনসর্বস্ব সুবিধাবাদী রাজনীতি করা পুঁজিপতিদের দালাল এই সরকার লকডাউন পরবর্তী আর্থিক বিপর্যয়ের মধ্যেও সাধারণ দেশবাসীকে “আত্মনির্ভরতা”-র গাল ভরা বুলি শুনিয়ে তাঁদের পুঁজিপতি ব্যবসায়িক বন্ধুদের মুনাফার স্বার্থে দেশের প্রতিটি ক্ষেত্রকে বেসরকারীকরণ করতে উদ্যত।

দেশের এমন সংকটময় অবস্থায় দেশের অন্নদাতাদের ন্যায়সঙ্গত দাবীর পক্ষে সমর্থন জানিয়ে ও কৃষকবিরোধী ষড়যন্ত্রমূলক কৃষি আইন প্রত্যাহারের দাবীতে দেশ জুড়ে ঐক্যবদ্ধ গণআন্দোলন সংগঠিত করতে ওয়েলফেয়ার পার্টি বদ্ধপরিকর। সেই উদ্দেশ্যে আজ “ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া”-র মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে কৃষকবিরোধী কৃষি আইন ও মানবতাবিরোধী CAA আইনের বিরুদ্ধে সুতির ব্যাঙডুবি মোড় থেকে অরঙ্গাবাদ ডি. এন. কলেজ মোড় অবধি এক মহামিছিলের আয়োজন করা হয়। উক্ত মহামিছিলের নেতৃত্ব দেন পার্টির সর্ব-ভারতীয় সভাপতি ডঃ এস. কিউ.আর.ইলিয়াস, রাজ্য সহ-সভাপতি মাহফুজুর রহমান, রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, জেলা সভাপতি হামিদ সেখ, জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান সহ রাজ্য ও জেলার বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। মিছিল শেষে “একান্ত আপন” লজে পার্টির পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত সাংগঠনিক সভায় সকল নেতৃত্ববৃন্দ ও কর্মীরা যোগদান করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্টির সর্ব-ভারতীয় সভাপতি ডঃ এস. কিউ. আর. ইলিয়াস বলেন, “দেশের কৃষকদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদকে কেন্দ্রীয় সরকার ফ্যাসিবাদী কায়দায় নানা সময়ে জাতিগত, ধর্ম-সম্প্রদায়গত, ভাষাগত বিভেদ সৃষ্টি করে দূর্বল করতে উদ্যত । কিন্তু, মানবীয় মূল্যবোধের উপর দাঁড়িয়ে এই আন্দোলনকে আমরা কোনও বিচ্ছিন্ন শ্রেণী সংগ্রামের রূপ দিতে পারিনা। বরং, দেশের আপামর জনতার স্বার্থে সারা দেশে এই কালা আইনের বিরুদ্ধে জনমত গঠন করে প্রতিবাদ সংগঠিত করতে চাই। সেই উদ্দেশ্যেই আমি বিভিন্ন রাজ্যে সফর করছি।” আগামী বিধানসভা নির্বাচনে পার্টির অংশগ্রহণের প্রসঙ্গে বলতে গিয়ে পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন,”রাজ্যবাসীর কল্যাণের স্বার্থে এবং বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির পরিমন্ডল ও সমৃদ্ধ প্রগতিশীল সাংস্কৃতিক ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখতে আগামী বিধানসভা নির্বাচনে আগ্রাসী ফ্যাসিবাদী শক্তি বিজেপির বিরুদ্ধে বাংলায় সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিদের জোটবদ্ধ ভাবে লড়াই করা উচিৎ। আমরা চাই বাংলার বর্তমান শাসকদল এ ব্যাপারে এগিয়ে আসবে এবং সকলকে নিয়ে একটি মহাজোট গঠিত হবে। দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার স্বার্থে আগ্রাসী ফ্যাসিবাদী শক্তির উত্থান রোখার সেই নির্বাচনী লড়াইয়ে আমরাও সঙ্গবদ্ধ ভাবে সংগ্রাম করতে চাই।” এদিনের সাংগঠনিক সভায় পার্টির সর্ব-ভারতীয় সভাপতি তথা বিগত লোকসভা নির্বাচনে জঙ্গীপুর লোকসভায় লড়াই করা পার্টির বিশিষ্ট প্রার্থী ডঃ এস. কিউ. আর. ইলিয়াসের উপস্থিতিতে জেলার নেতৃত্বদের সাথে বসে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories