Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

ড্রাইভার ছাড়াই চলবে মেট্রো ট্রেন! দিল্লিতে দেশের মধ্যে প্রথম চালু হলো এমন ট্রেন

নিউজ ডেস্ক : ড্রাইভার ছাড়াই চলবে মেট্রো। আমেরিকা,জাপানের মতো উন্নত বিশ্বের দেশগুলোর অনুকরণে দিল্লিতে এমন মেট্রো পরিষেবা চালু হলো গত ২৮ ডিসেম্বর তারিখে। দেশের প্রথম এমন মেট্রো পরিষেবা পাওয়া যাবে দেশের রাজধানী শহরে। বিশ্বের ৭ শতাংশ মেট্রো ব্যাবস্থা চালক বিহীন পরিষেবা প্রদান করে। পশ্চিম দিল্লি থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত এই ট্রেনের যাত্রার সূচনা গত ২৮ ই ডিসেম্বর তারিখে সবুজ পতাকা দেখিয়ে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ম্যাজেন্টা লাইনে চলবে এমন ড্রাইভারলেস ট্রেন অপারেশন বা ডিটিও। প্রাথমিকভাবে এই রকম ট্রেন চলবে ৩৮ কিমি লাইনের ওপর। পরে সমস্ত লাইনে এমন ব্যাবস্থা শুরু করা হবে।

দিল্লি মেট্রোর সূচনা হয় ২০০২ সালের সেপ্টেম্বর মাসে। প্রারম্ভিক অবস্থায় এর দৈর্ঘ্য মাত্র ৮ কিমি থাকলেও এখন দিল্লি মেট্রো দক্ষিণ এশিয়ার দীর্ঘতম মেট্রো। এখন এর দৈর্ঘ্য ৩৯০ কিমি। আছে ২৮৫ টি মেট্রো স্টেশন। এখনও এটির সম্প্রসারণের কাজ চলছে। এখন এই ট্রেন চালানোর মাধ্যমে আরো একটি পালক সংযোজিত হলো দিল্লী মেট্রোর মুকুটে। এই ট্রেন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রিত হবে কন্ট্রোল রুম থেকে। প্রত্যেক ট্রেনে লাগানো হবে অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা। লাইনের সিগন্যালিং ব্যাবস্থা আরো উন্নত করা হয়েছে। যদিও প্রাথমিকভাবে ট্রেনে ড্রাইভার থাকবেন বলেও জানানো হয়েছে দিল্লি মেট্রোর তরফ থেকে। তবে ট্রেনে শুধু মাত্র যন্ত্রপাতির(Hardware) সম্ভাব্য কোনো সমস্যার কথা ভেবে তাকে নিয়োগ করা হবে। এশিয়ার মধ্যে প্রথম মেট্রো ট্রেন পরিষেবা চালু হয় ১৯৮৪ সালে। বর্তমানে দেশের ১৮ টি শহরে মেট্রো ট্রেন পরিষেবা সক্রিয় রয়েছে। এবার ড্রাইভারলেস ট্রেন দেশের অন্যান্য বৃহৎ শহরেও চালানোর কথা ভাবছে কেন্দ্র।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories