Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

নবী মুসা(আ.) মসজিদে ড্যান্স পার্টি! ফিলিস্তিনে ড্যান্স দলসহ গ্রেফতার শীর্ষ ডিজে

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ‘নবী মুসা(আ.)‘ মসজিদে ডিজে পার্টি করার অভিযোগে দেশটির শীর্ষ ডিজে সামা আব্দুল হাদিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ১৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়ে দিয়েছে ফিলিস্তিনের একটি আদালত।

শনিবার( ২৬ ডিসেম্বর) রাতে ওই মসজিদটিতে ড্যান্স পার্টির আয়োজন করে কয়েকজন তরুণ-তরুণী। তাদের সঙ্গে যোগদান করেন ফিলিস্তিনের নামজাদা ওই ডিজে। সেখান থেকেই সামা আব্দুলসহ আরো তিনজনকে গ্রেফতার করে ফিলিস্তিনের পুলিশ বাহিনী।

নবী মুসা মসজিদ স্থানটি মুসলিমদের কাছে একটি পবিত্র স্থান। মুসলিম উম্মাহর বিশ্বাস মতে, এই স্থানটিতেই মুসা (আ) কে কবর দেয়া হয়েছিল। মসজিদে আয়োজিত ডিজে পার্টির ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ফিলিস্তিনিরা। তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বিষয়টি নিয়ে। কিভাবে এই পবিত্র মসজিদে ডান্স পার্টির আয়োজন করা হলো সেই বিষয়ে ধন্দে রয়েছে পুলিশ।

ফিলস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। এমন গর্হিত অপরাধমূলক ঘটনায় জড়িত প্রমাণিত হলে সবারই শাস্তি পেতে হবে বলেও পরিষ্কার জানানো হয়েছে ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories