Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

নববর্ষের সূচনা লগ্নে দিল্লী যেন কাশ্মীর!

জাতীয় নিউজ ডেস্ক : 2021 ইংরেজি নববর্ষের সূচনায় প্রবল শৈত্যপ্রবাহের কবলে রাজধানী শহর দিল্লি। মৌসুমের শুরু থেকেই দিল্লিতে তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে ঘোরাঘুরি করছে। গতকাল বছরের শেষদিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১.১ ডিগ্রি সেলসিয়াসে। বছরের প্রথম দিন সকালে রাজধানীর শহরের বেশিরভাগ এলাকাতেই দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি ছিল বলে জানানো হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর এর তরফ থেকে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অফিস থেকে জানানো হয়েছে, আজকেও প্রবল শৈত্যপ্রবাহের কবলে থাকবে রাজধানী শহর। তবে আগামীকাল থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। জানুয়ারির ৫ তারিখের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে জানানো হয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণ মূলত পশ্চিমী ঝঞ্ঝার আগমন। এর প্রভাবে আগামী তিন-চার দিনের মধ্যে দিল্লির কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories