Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

এবার যোগীর পুলিশের চৌকি পুড়িয়ে দিল উত্তেজিত জনতা

নিউজ ডেস্ক : যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ সরকার গঠনের পর থেকে উত্তর প্রদেশের পুলিশের বদনাম বেড়েই চলেছে। কখনো তারা শিকার হয়েছে ইচ্ছা করে ভুয়া এনকাউন্টারে বিজেপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে হত্যার অভিযোগের আবার কখনো নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরুদ্ধে প্রতিবাদ কারীদের উপর অমানবিক দমন-পীড়নের কারণে, আবার কখনো যোগীর নির্দেশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্রের বিরুদ্ধে লাঠিচার্জের কারণে। আবার তারা হাথ্রাস এর ধর্ষিতা আদিবাসী নারীর মৃতদেহ পরিবারের সম্মতি ছাড়াই জোরপূর্বক গভীর রাতে পুড়িয়ে দেয়। এমনই কারণে শিরোনামে উঠে আসা উত্তর প্রদেশ পুলিশ কিন্তু এবার খবরে এলো সম্পুর্ণ বিপরীত কারণে। এবার উত্তেজিত জনতা পুড়িয়ে দিলো উত্তর প্রদেশ পুলিশের একটি চৌকি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রাতে।

আগ্রা শহরের তেজগঞ্জ এলাকার তোরা পুলিশ চৌকিটিতে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। আগ্রার পুলিশ আইজি সতীশ গণেশ সাংবাদিকদের জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে ট্রাক্টর উল্টে যাওয়ার কারণে এক যুবক গুরুতর ভাবে আহত হয়। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসার সময় সে মারা যায়। এই কারণে স্থানীয় পুলিশ চৌকি ভাঙচুর করা শুরু করে একদল উন্মত্ত জনতা। তারা পুলিশ চৌকি তে আগুন লাগিয়ে দেয়। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও স্থানীয় পুলিশ জনতার ওপর পাথর এবং ইটপাটকেল ছুড়তে দেখা গেছে।

দেহটিকে পোস্ট মর্টেম এর জন্য পাঠানো হয়েছে, এবং ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories