Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মোদির পরম বন্ধু আমেরিকার বিদায়ী ট্রাম্প আবার স্বপ্ন ভাঙলো বহু ভারতীয়র

নিউজ ডেস্ক : মোদির পরম বন্ধু আমেরিকার বিদায়ী ট্রাম্প আবার স্বপ্ন ভাঙলো বহু ভারতীয়। এবার বিদেশীর কাজের ভিসার ওপর মার্কিন নিষেধাজ্ঞার সময় বাড়ানো হলো। এর ফলে আমেরিকাতে কাজের সন্ধানে যাওয়ার স্বপ্ন ভাঙবে অনেক ভারতীয়র।

ভিসা বাতিলের সপক্ষে যুক্তি দেখিয়ে ঘোষণাপত্রে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মার্কিন অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে করোনার আঘাত। আমেরিকায় জুন মাস থেকেই কোভিড-১৯-এর জেরে পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমতাবস্থায় বেকারত্ব বেড়েছে ব্যাপক পরিমাণে। শুধু তাই নয়, এই মারণ রোগে প্রচণ্ড ধাক্কা খেয়েছে শ্রমিক বাজার এবং দেশের স্বাস্থ্য পরিকাঠামো। তাই দেশের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প আরও জানিয়েছেন, H1B ভিসা-সহ ওয়ার্ক এবং ইমিগ্রান্ট ভিসায় নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতির চাহিদা মেনেই নেওয়া হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে। উল্লেখ্য, গত নভেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বাইডেনের হাতে পরাজিত হওয়া ট্রাম্প মার্কিন আইন মেনে ২০ জানুয়ারি পর্যন্ত সীমিত ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট পদে থাকবেন। বর্তমানে নির্বাচনে জয়ী প্রার্থী জো বিডেনের (Joe Biden) দলের হাতে ক্ষমতা হস্তান্তরের পালা চলছে। ফলে এখনও প্রেসিডেন্ট হিসেবে ভিসা নির্দেশিকার ওপর পূর্ণ ক্ষমতা রয়েছে তার।

শুধুমাত্র অতি দক্ষ এবং খুব বেশি বেতনের কর্মীদেরই আমেরিকায় ওয়ার্ক ভিসা দেওয়া হবে বলে জানানো হয়। তবে ভবিষ্যতে যাতে আমেরিকায় কম মাইনের চাকরিতে বিদেশিরা কাজ করতে না পারেন, সেদিকে সতর্ক নজর রাখতেই প্রশাসনের এই সিদ্ধান্ত বলে অনুমান অনেকের।

এদিকে, মার্কিন সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারতের IT কর্মীরা। নতুন বছরে বহু ভারতীয়র আমেরিকায় গিয়ে ভবিষ্যতে গ্রিন কার্ড পাওয়ার স্বপ্নও এর ফলে আপাতত অধরা থেকে যাবে। এছাড়া, কম মাইনের ভারত ও চিনের অভিবাসী কর্মীদের উপর নির্ভর মার্কিন IT সংস্থাগুলিও এর ফলে অনেকটাই সমস্যার মধ্যে পড়বে। উল্লেখ্য, দেশের যুবকদের ‘চাকরির অধিকার সুরক্ষিত করতে’ গত জুনে এই ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেয় ট্রাম্প সরকার। তারপরই সরকারি নির্দেশিকায় স্বাক্ষর করেন প্রেসিডেন্ট। নয়া নিয়ম অনুযায়ী, মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ভারতীয় ও চিনা চাকুরিপ্রার্থীদের আর নিয়োগ করতে পারবে না। যাঁরা ইতিমধ্যেই কর্মরত তাঁদের চাকরির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। প্রতি বছর মার্কিন কোম্পানিগুলি দশ হাজারেরও বেশি ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়োগ করে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories