Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মূল্যবৃদ্ধির কারণে ৫ ই জানুয়ারি থেকে ৮টি প্রতিবাদ মিছিলের ডাক সিপিএমের

নিউজ ডেস্ক : বেশ কিছুদিন থেকে চলছে কৃষক আন্দোলন। তাকে সমর্থন করতে গিয়ে এবং মূল্যবৃদ্ধির কারণে প্রতিবাদ মিছিলের ডাক দিল জেলা সিপিএম। গোলপার্ক, ধাবা, উল্টোডাঙ্গা, শোভাবাজার, মহাজাতি সদন, খিদিরপুর মোড়, শৈলশ্রী সিনেমা হল এবং বেহালা ১৪ বাস স্ট্যান্ড থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল।

মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গত কিছুদিন ধরেই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাসে নিত্যপ্রয়োজনীয় তালিকা থেকে আলু, পেঁয়াজ, তৈলবীজ সহ বেশ কিছু খাদ্যপণ্য বাদ দেয়। আর তখন থেকেই ওঠে বিরোধী দলের গুঞ্জন।

মূল্যবৃদ্ধির কারণে যে সমস্ত বিশেষ কর্মকর্তারা গলা চড়িয়েছেন, তাদের সঙ্গে সুর মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন,” এই সমস্ত খাদ্যবস্তু গুলো নিত্যপ্রয়োজনীয় তালিকা থেকে বাদ যাওয়ায় এগুলির মজুতদারীতে আর কোনো বাধা থাকে না। এবং এই এই সুযোগে সৎব্যবহার করেন কিছু অসাধু বিক্রেতারা। যারা কাঁচামাল গুদামজাত করে পরবর্তীতে তা অধিক মূল্যে বিক্রয় করেন”।

এই ইস্যুতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন জেলা সিপিএম। প্রসঙ্গত, কৃষক আন্দোলনের পাশে দাঁড়াতে রবিবার বারাকপুরে সুকান্ত সদন এর সংহতি সমাবেশের আয়োজন করেছেন নাট্যকার চন্দন সেন। এক কথায় বলা যায়, মূল্যবৃদ্ধি, সিএএ এবং কৃষি আইন বিল! সবকটিকে একসঙ্গে করে আন্দোলনরত গোটা ভারত।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories