Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মমতার ‘চোখের আলো’ প্রকল্প রাজ্যবাসীর অন্ধত্ব প্রতিরোধে আশার আলো

নিউজ ডেস্ক: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ-এর জন্য ‘চোখের আলো’ প্রকল্প চালু করার ঘোষণা করেন। এর আওতায় রাজ্যের সকল নাগরিক বিনামূল্যে চোখের চিকিৎসা করাতে পারবেন। ৫ ই জুন মঙ্গলবার অর্থাৎ আজ থেকে শুরু হবে এই প্রকল্প। এ প্রসঙ্গে গতকাল নবান্নের সভাগৃহে তিনি বলেন, ” ‘চোখের আলো’ নামে একটি প্রকল্প চালু করছি। এ প্রকল্পে আগামী ৫ বছরে ২০ লক্ষ বয়স্ক মানুষের চোখের ছানি বিনামূল্যে অপারেশন করা হবে। এমনকি প্রয়োজনে বিনামূল্যে চশমাও দেবো।”

তার কথায় এটা স্পষ্ট যে শুধুমাত্র বয়স্করা নন,এই প্রকল্পের আওতায় চোখের চিকিৎসা করাতে পারবেন রাজ্যের সকল নাগরিক। সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনে বিনামূল্যে চশমা দেয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ”আগামী পাঁচ বছরে আমাদের লক্ষ্য নবীন থেকে প্রবীণ, নবজাতক থেকে বৃদ্ধ, সকলের চোখের চিকিৎসা করে অন্ধত্ব প্রতিরোধ করা হবে।” তিনি আরো জানান এই প্রকল্পের আওতায় থাকবে অঙ্গনওয়াড়ির পড়ুয়ারাও।

মঙ্গলবার থেকে প্রথম দফার কাজ শুরু হবে।১২০০ টি গ্রাম পঞ্চায়েত ও শহরের ১২০ টি প্রাথমিক সাস্থকেন্দ্রে এই প্রকল্প চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান, ধাপে ধাপে সকল গ্রাম পঞ্চায়েত ও পুরসভাকে এর আওতায় আনা হবে।২০২৫ সালের মধ্যে রাজ্যের সকল জনসাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও চোখের চিকিৎসা প্রদান করা হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories