Wednesday, October 21, 2026
25 C
Kolkata

সারাদেশে অনুষ্ঠিত হবে “গো বিজ্ঞান পরীক্ষা”! নয়া পরিকল্পনা কেন্দ্রের

সাইফুল্লা লস্কর, এনবিটিভি : এবার সারা দেশে অনুষ্ঠিত হবে গো বিজ্ঞান পরীক্ষা। শিক্ষার্থী সম্প্রদায়, যুব সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে “দেশীয় গরুর” ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্যই এমন পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। এবছর পরীক্ষাটি আয়োজিত হবে ২৫ শে ফেব্রুয়ারি।

পরীক্ষার নিয়ামক সংস্থা রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। এটি কেন্দ্র সরকারের মৎস্য চাষ এবং প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের অধীনে আসে। এই দপ্তরের দায়িত্বে এখন আছেন বিজেপির কট্টোর গেরুয়াপন্থী নেতা গিরিরাজ সিংহ।

প্রতিবছর এই সংস্থাটি সারাদেশে পরীক্ষাটি আয়োজন করবে বলে জানানো হয়েছে। আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া জানিয়েছেন, “আমরা যুব সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে দেশে গরু সম্পর্কে সচেতনতা তৈরির জন্য প্রতিবছর এই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।”

প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজে স্তরের শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। পরীক্ষার প্রশ্ন হবে অবজেক্টিভ ধরনের। “কামধেনু গো বিজ্ঞান প্রচার প্রসার পরীক্ষা” এর জন্য স্টাডি মেটেরিয়ালস পাওয়া যাবে রাষ্ট্রীয় কামধনু আয়োগের ওয়েবসাইটে। পরীক্ষায় ভালো ফলাফল করা সবার জন্য থাকবে বিশেষ পুরস্কার এবং শংসাপত্রও দেওয়া হবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories