Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

ক্ষতিগ্রস্ত মন্দিরের পুনঃনির্মাণের নির্দেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের সুপ্রিম কোর্ট এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের করাক জেলার তেরি গ্রামে উত্তেজিত জনতার আক্রমণে ক্ষতিগ্রস্ত মন্দিরের পুনঃনির্মাণের নতুন সরকারকে। এ ঘটনায় গতকাল অনুষ্ঠিত হওয়া শুনানিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওই প্রদেশের পুলিশ সহ সমস্ত স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেছে।

উল্লেখ্য এর আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার মন্দিরটি পূনর্গঠনের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করে। এছাড়াও তারা নিজেদের কর্তব্যে গাফিলতির জন্য এবং উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে না পারার জন্য ৮ পুলিশ আধিকারিক কে সাসপেন্ড করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাড়ে ৩৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ। এদের মধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের মধ্যে অনেক নেতৃস্থানীয় ধর্মীয় নেতাও রয়েছেন বলে জানা গেছে।

১৯৪৭ সালের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শতাব্দীপ্রাচীন এই মন্দিরটি জামাতে ইসলামী পার্টির কিছু নেতার নেতৃত্বে একদল উন্মত্ত জনতা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গতকাল পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গুলজার আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ সরকারকে মন্দির নির্মাণের নির্দেশ দেয়। এছাড়াও প্রধান বিচারপতি বলেন, পাকিস্তানের সমস্ত মন্দিরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। এই ঘটনা পাকিস্তানের জন্য আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করার কাজ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories