Tuesday, September 8, 2026
27 C
Kolkata

বদাউনে মন্দিরের ধর্ষণে অভিযুক্ত পুরোহিত গ্রেফতার পুলিশের হাতে, বিস্তারিত পুরো ঘটনা

নিউজ ডেস্ক : মহান্ত সত্যনারায়ণ, উত্তর প্রদেশের বাদাউনের একটি মন্দিরের প্রধান পুরোহিত। অন্য এলাকার বাসিন্দা এই পুরোহিত কাজে যোগ দিয়েছেন কয়েক বছর আগে। তবে নাম সত্যনারায়ণ হলেও কর্মক্ষেত্রে মিথ্যার প্রভাব সর্বাধিক। গত রবিবার বিকালে মন্দিরে পূজা দিতে যাওয়া এক ৫০ বছর বয়সী মহিলাকে ধর্ষণ করে হত্যা করে নিজেরই দুই সাথীদের সঙ্গে নিয়ে।  নির্যাতিতার দেহ তার বাড়ির বাইরে ফেলে দিয়ে তাদের পরিবারকে জানায় দেহটি মন্দিরের বাইরে ক্ষেতে পড়ে ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। মহিলার ছেলেদের ওই পুরোহিত সঙ্গীদের আচরণে সন্দেহ হয়। তৎক্ষণাৎ তারা পুলিশকে জানালেও পুলিশ তৎপরতা শুরু হতে অনেক বিলম্ব হয়। মিডিয়া এবং মহিলা কমিনশনের দৃষ্টিতে পড়ার পর উত্তর প্রদেশ পুলিশ অভিযুক্ত মূল পুরোহিত মিথ্যাশ্রয়ী সত্যনারায়ণ এর সন্ধান দেওয়ার জন্য ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করে। কিন্তু মূল অভিযুক্ত দিব্যি আত্মগোপন করে ছিলেন নিজেরই গ্রামে। পরিকল্পনা ছিল বৃহস্পতি বার রাত্রে পুলিশের এবং গ্রাম বাসীদের চোখে ধুলো দিয়ে চম্পট দেওয়া। কিন্তু শেষ রক্ষা হলো কই! গোপন ডেরা থেকে বের হতেই এই পাশবিক অত্যাচারের হোতা ধরা পড়েন গ্রামবাসীদের হাতে। তারপর উত্তর প্রদেশের পুলিশের হাতে হস্তান্তরিত হয় আরো এক ধর্ষক।

মোহন্ত সত্যনারায়ণ ধরা পড়ার পর উত্তর প্রদেশ পুলিশের একটু হলেও মুখ রক্ষা হল। তবে এটাতে পুলিশের থেকে অবশ্য গ্রামবাসীদের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ। উল্লেখ্য গত রবিবার ওই জঘন্য ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। আবার বুদ্ধিজীবীরা সরব হন এই অপরাধের বিরুদ্ধে। তবে জাতীয় মহিলা কমিশনের এক সদস্যা চন্দ্রমুখী দেবী অবশ্য এই ঘটনায় মহান্তকে দোষ না দিয়ে দোষী সাব্যস্ত করেছেন অত্যাচারিত মহিলাকে। তার মতে দিনের বেলায় কোনো মহিলা মন্দিরে পুনা দিতে যেতে পারবে না কোনো পুরুষ সঙ্গী ছাড়া। জাতীয় মহিলা কমিশন এখনও পর্যন্ত উত্তর প্রদেশ পুলিশের তৎপরতায় খুশি নয় সেটাও জানিয়ে দিয়েছে।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories