Sunday, September 6, 2026
28 C
Kolkata

কবিতা : স্বাধীনতা ও ভারতীয় মুসলিম

সাইফুল্লা লস্কর 

পরাধীনতার শঙ্কা মননে করিয়া ধারণ
মোরা করছি সদা স্বাধীনতা স্মরণ
স্বাধীনতা ছিল মোদের জাতির বসন
স্বাধীনতা ছিল মোদের আশার কিরণ
স্বাধীনতা ছিল মোদের স্বপন ভুবন
স্বাধীনতা ছিল মোদের সবার আপন

 

পরাধীনতার শঙ্কা মননে করিয়া ধারণ
করিলাম আজি শত সহস্র শহীদ স্মরণ
জাগিলো অন্তঃকরনে দেশপ্রেমের শিহরণ
পাওয়া না পাওয়ার মাঝে খুঁজিলাম কারণ
হারানো গৌরবের আশা বুকে করিলাম ধারণ

 

পরাধীনতার শঙ্কা মননে করিয়া ধারণ
ভাবছি মোরা আজ সত্যি কি স্বাধীন
বিকৃত উপেক্ষিত মোদের ইতিহাস অবদান
নিশানায় খাদ্য বসন আরো মোদের প্রাণ
অপশক্তি করিল সবার স্বাধীনতা হরণ
নির্দ্বিধায় দেশ জাতি করিল তা স্বেচ্ছা বরণ
স্বাধীন জাতি কেন করিছে আজ পশ্চাৎ গমন
ভেবেছো কি কোন গৌরব করিলাম পালন

 

পরাধীনতার শঙ্কা হৃদয়ে করিয়া ধারণ
ভাবছি কোথায় হারালাম অতীতের সে আসন
পেলাম কিসের সাজা দিয়েও লাখো জিবন
কোথায় মোদের অধিকার কোথায় সহন
কত অপেক্ষায় হবে অপশক্তির অস্তগমন
কিভাবে হবে এই বিশৃঙ্খলতার নিরসন
জানিনা কোথায় করিব মোরা ভবিষ্যৎ যাপন
কবে হবে আবার এ দেশে মোদের সাদর গ্রহণ
কবে কিভাবে হবে এই স্বৈরাচারীর অপসারণ
নাহলে করিব কিভাবে মোরা স্বাধীনতা যপণ?

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories