Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের ওপর তৈরি হবে তুর্কি সিরিজ

নিউজ ডেস্ক : ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মুসলমানদের অবদান নিয়ে সিরিজ নির্মাণ করার কথা ঘোষণা করেছে তুরস্ক সরকার। এ ব্যাপারে শুক্রবার তুরস্কের একটি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছে।

জানা যায়, যৌথ প্রযোজনার এই সিরিজের নাম হবে ‘তুর্ক লালা’, বাংলায় এর অর্থ মহান তুর্কি ভাই। সিরিজে মূলত বলকান যুদ্ধের সমসাময়িক প্রেক্ষাপটে ভারতীয় মুসলমানদের অবস্থা এবং মুসলিম বিশ্বে তাদের অবদান তুলে ধরা হবে। ইতিমধ্যে আজারবাইজানের সঙ্গে একটি যৌথ উদ্যোগে নির্মিত হতে চলা সিরিজের কাজ চলছে। এই সিরিজটির নির্মাতা মেহমেট বোজদাগ।

এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস আরতুগ্রুল সফলতা পাওয়ার পরই ভারতের মুসলমানদের নিয়ে কাজ করবে পাকিস্তান ও তুরস্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে পাকিস্তান তথা উপমহাদেশে দিরিলিস, কুরুলুস, ইউনূস এমিরের মতো তুর্কি সিরিজ গুলোকে প্রমোট করেন। তার নির্দেশে বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস এরতুগ্রুলের উর্দু ডাবিং করা হয় যা ইউটিউবে দ্রুততম মিলিয়ন সাবস্ক্রাইবের এবং সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড সৃষ্টি করে।

বিশ্লেষকরা মনে করেন, এই উদ্যোগের ফলে বর্তমান ভারতের মুসলিম বিরোধী গেরুয়া শক্তিগুলোর দ্বারা পরিচালিত ইসলাম বিরোধী মিডিয়া আগ্রাসনের একটা মোক্ষম জবাব হতে পারে। কেননা, বলিউড সহ অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো বিভিন্ন সময় মুসলিমবিদ্বেষী সিনেমা-নাটক বানিয়ে মুসলমানদের কোণঠাসা করার চেষ্টা করে। এমনকি বাংলাদেশের এক শ্রেণীর পরিচালক ও এমনি ইসলাম বিরোধী ছবি তৈরিতে সিদ্ধহস্ত। যার প্রকৃষ্ট উদাহরণ সাম্প্রতিক সময়ে নির্মিত হওয়া কমান্ডো মুভি।

অন্যদিকে তুর্কি সিরিজের ভক্তরা নতুন এ খবরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্লাটফর্মে তাদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। তাদের অনেকেই জানিয়েছেন, সুন্দর এই সিরিজের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories