Sunday, September 6, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদের বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে ৪০ তম বইমেলার উদ্বোধনে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

এনবিটিভি ডেস্ক, মুর্শিদাবাদ: করোনা আবহের পর মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় “ভারতের সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা অটুট রাখবো” এই আঙ্গিকে মুর্শিদাবাদে ৪০ তম বইমেলার আয়োজন করলো স্থানীয় গ্রন্থাগার কতৃক। সোমবার এই বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী জনাব মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী। কোভিড ১৯ কারনে এইবার স্টল সংখ্যা ৭৪ টি করা হয়। এই বইমেলায় বাংলাদেশের স্টল‌ও লক্ষ্য বিষয়। এই বইমেলায় বিভিন্ন ধরনের বইয়ের স্টল করা হয়। সরকারি বিধি নিষেধ মেনে মারনব্যাধি কোভিড ১৯ এর কথা ভেবে মেলায় সকলকে মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহব্বান জানানো হয়। দুপুর ১২ ঘটিকা হইতে রাত্রি ৮:৩০ ঘটিকা পর্যন্ত সমস্ত বইয়ের দোকান খোলা থাকবে বলে জানিয়েছেন মেলার আয়োজকবৃন্দগণ। রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ২৩ শে জানুয়ারি রাজ্যের সকল গ্রন্থাগার স্যানিটাইজ করে খোলার নির্দেশ দেন।

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশকে ফ্যাসিস্ট শক্তি ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। ভারতের সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকার। সংবিধান আজ আক্রান্ত হচ্ছে ও সংবিধানকে দুর্বল করার ঘৃণ্য প্রচেষ্টা চলছে বলে জানান। তাই বইমেলার মধ্যে দিয়ে সংবিধানকে অটুট রাখার আহব্বান জানান তিনি। এইদিনের বইমেলার উদ্বোধনি অনুষ্ঠানে জেলার প্রশাসনিক অধিকারিক ছাড়াও জেলার তৃণমূল কংগ্রেসের নেতাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। আগামী ১৬ ই জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories