Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

করোনা পরিস্থিতিতেও স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্ম জয়ন্তী উদযাপন আসানসোলে

এনবিটিভি ডেস্ক, আসানসোল: মঙ্গলবার আসানসোলের রামকৃষ্ণমিশনের উদ্যোগে পালিত হয় স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী৷ এদিন জুবিলি মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, এডিডিএর চেয়ার ম্যান তাপস ব্যানার্জি , আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ার পার্সন অমর নাথ চ্যাটার্জি৷ এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল সিবিআই কোর্টের বিচারক জয়শ্রী ব্যানার্জি সহ সমাজের অন্যান্য বিশিষ্ট জনেরা৷ এদিন বিবেকানন্দের জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে মহারাজ সোমাত্মানন্দজী বলেন, “মাত্র ৩৯ বছরের জীবন কালেই স্বামীজী সমগ্র বিশ্বের কাছে আদর্শ হয়ে আছেন৷ তার জীবন মার্গের পথ থেকে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি৷ তিনি সন্ন্যাসী হলেও মানবতার দিক থেকে তার সমকক্ষ মানুষ খুব কম জনই আছেন”৷

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories