Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মোদি সরকারের নয়া অবদান! গোবর দিয়ে তৈরি হল পেইন্ট, উদ্বোধনে নিতিন গডকড়ি

নিউজ ডেস্ক : গরু এবং গরুর রেচন পদার্থের প্রতি ভারতের বর্তমান শাসক দল বিজেপির মাত্রাতিরিক্ত ভক্তি আগাগোড়াই সংবাদ শিরোনামে উঠে আসছে বারবার। কখনো বিজেপির সর্বভারতীয় মুখপত্র সম্বিত পাত্রকে বলতে শোনা গিয়েছে সুপ্রিম কোর্ট নাকি গরুর বিষ্ঠাকে কোহিনুর হীরার থেকে ও মূল্যবান বলে মন্তব্য করেছে। আবার কখনো বিজেপির কোন নেতা মন্ত্রীকে গোমূত্রের প্রশংসা করে তা দিয়ে ড্রিঙ্ক তৈরি করার সমর্থন করা হয়েছে। এবার সেই গরুর বিষ্ঠার সাহায্যে মোদির শাসনাধীনে ভারতে তৈরি হলো বাড়ি ঘর রং করার পেইন্ট। গত ১২ ই জানুয়ারি এই পেইন্টের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় হাইওয়ে এবং সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি, যিনি বর্তমানে মোদি সরকারের মন্ত্রিসভায় এমএসএমই দপ্তরের দায়িত্বেও রয়েছেন।

এই পেইন্টটি তৈরি করেছে ভারত সরকারের খাদি এবং ভিলেজ ইন্ডাষ্ট্রিজ কমিশন বা কেভিআইসি। দাবি করা হয়েছে এই পেইন্টটি অন্যান্য পেইন্ট গুলোর তুলনায় অনেক বেশি খরচ সাশ্রয়ী, টেকসই, ব্যাকটেরিয়া প্রতিরোধক এবং রেডিয়েশন থেকে সুরক্ষা প্রদানে সক্ষম। এর নাম দেয়া হয়েছে বৈদিক পেইন্ট।

তবে গোবর দিয়ে তৈরি এই পেইন্ট আদতে সম্পূর্ণরূপে শুধুই গোবরের তৈরী নয়। বরং অন্য উপাদানগুলির সঙ্গে মাত্র ২০ থেকে ৩০ সতাংশ গোবর মিশিয়ে তৈরি হবে। গো-প্রেমি মোদি সরকার দাবি করেছে এই উৎপাদনের ফলে ভারতে মাত্র একটি গরু পালনকারী প্রতি বছরে কমপক্ষে ৩০,০০০ টাকা অতিরিক্ত আয় করতে পারবেন এই অর্জনের ফলে। কিন্তু এই বিশাল ভূ-ভারতে প্রতিটি গোপালক প্রতিদিনের গরুর বিষ্ঠা পেইন্ট তৈরীর জন্য কিভাবে কাজে লাগাবেন বা কতগুলি বা এমন পেইন্ট তৈরির ল্যাবরেটরি তৈরি হবে এবং গরুর বিষ্ঠা সংরক্ষণের কি ব্যবস্থা রয়েছে সরকারের বা ভবিষ্যতে থাকতে চলেছে তা নিয়ে বলা হয়নি কিছুই।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories