Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আজ থেকে আমরণ অনশন শুরু রাজ্যের অন অ্যাডেড মাদ্রাসা শিক্ষকদের

নিউজ ডেস্ক : ওয়েস্টবেঙ্গল রিকগনাইজ আন-এডেড মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন এর অবস্থান-বিক্ষোভ আজ পঞ্চম দিনে পড়ল এবং আমরন অনশনের আজ প্রথম দিন। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সল্টলেক বিকাশ ভবনের মেট্রো কার-শেডের সম্মুখে এই মুহূর্তে প্রায় ২০০ শিক্ষক শিক্ষিকা অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন। একজন শিক্ষিকা ও দুই জন শিক্ষক আমরন অনশনে বসেছেন বলে খবর পাওয়া গিয়েছে। আজ থেকে তাদের আমরন অনশন কর্মসূচি শুরু হয়েছে সম্পূর্ণ খোলা আকাশের নিচে পুলিশের সম্পূর্ণ অসহযোগিতার মাঝে ।

ন্যূনতম পানীয় জল এবং বায়ো টয়লেটের কোন ব্যবস্থা করা হয়নি আন্দোলনকারীদের জন্য। মূল রাস্তার ধারে অবস্থান-বিক্ষোভ হওয়ায় গাড়ি চলাচল অব্যাহত। কিন্তু তা সত্বেও ন্যূনতম ব্যারিকেড দিতে অস্বীকার করছে প্রশাসন। নির্মম সত্য হল রাস্তার পশুদের সাথে সহবস্থান করছেন শিক্ষক-শিক্ষিকারা। তবুও শিক্ষক-শিক্ষিকার অদম্য ইচ্ছা শক্তির কারণে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ রম জানিয়েছেন, যতদিন তাদের দাবি না পূরণ হচ্ছে ততদিন এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে এবং আমাদের আজ থেকে যে আমরন অনশন কর্মসূচি শুরু হয়েছে আজ তিন জন হলেও আগামী দিনে আরও বাড়বে। যদি রাজ্য সরকার আমাদের দাবি না মানে তাহলে আমরা আর জীবিত অবস্থায় বাড়ি ফিরব না।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories