Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বাংলাকে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে আলোচনা সভা মুর্শিদাবাদে

হাসান বাসির, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ সহ বাংলার বিরুদ্ধে গোদি মিডিয়া এবং ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি আলোচনা সভা আয়োজিত হলো মুর্শিদাবাদের বহরমপুর শহরের ঋত্বিক সদন সংলগ্ন পিআরসি হলে। বন্দীমুক্তি কমিটি এবং এনআরসি বিরোধী সংহতি সংগঠনের পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার দুপুর নাগাদ এই সভাটি অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং বর্তমানের সংবাদমাধ্যমগুলির ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এই সভায়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছোটন দাস, ‘ঝড়’ পত্রিকার চন্দ্র প্রকাশ, বিপ্লব বিশ্বাস, এসডিপিআই রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সাংবাদিক অনল আবেদিন এবং ‘রংধনু’ পত্রিকার সম্পাদক জয়নুল আবেদিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আজকের এই সভা থেকে হিন্দুত্ববাদী ও ফ্যাসিস্ট শক্তির নিন্দা করা হয় এবং বাংলাবাসীকে এই শক্তিকে পরাজিত করার আহ্বান জানানো হয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories