Saturday, September 5, 2026
28 C
Kolkata

স্কুল-কলেজ খোলার দাবিতে পথে নামল এস‌আইও

এনবিটিভি ডেস্ক, মুর্শিদাবাদ: বিশ্ব জুড়ে মারনব্যাধি করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশকে বাঁচাতে সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তার সঙ্গে স্কুল কলেজ গুলোও বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। করোনা ভাইরাসের প্রকোপ ধীরে ধীরে কম হওয়ায় অন্যান্য প্রায় সমস্ত বিভাগ চালু করলেও স্কুল কলেজ খোলার ব্যাপারে সদর্থক ভূমিকা নিচ্ছে না কেন্দ্র ও রাজ্য সরকার। এবার স্কুল কলেজ খোলার দাবিতে পথে নামলো ছাত্র সংগঠন স্টুডেট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া।

অবিলম্বে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আজ এসআইও এর পক্ষ থেকে মুর্শিদাবাদের বহরমপুরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা সভাপতি মোহাঃ কুতুবুদ্দিন ,জেলা সম্পাদক জহিরুল হক, জেলা জন সংযোগ সম্পাদক মোঃ তাজউদ্দিন, জেলা ক্যাম্পাস সেক্রেটারী গোলাম কিবরিয়া প্রমুখ। সিনেমা হলে ১০০ শতাংশ উপস্থিতির অনুমতি থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে খোলার অনুমতি নেই কেন? শিক্ষা হলো জাতির মেরুদন্ড, সব চললেও বিদ্যালয় বন্ধ কেন? এমন অনেক প্রশ্ন তোলা হয় এই প্রতিবাদ সভায় ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories