Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ পাকিস্তানের হিন্দুদের

নিউজ ডেস্ক : ক্ষমতায় আসার পর থেকে বারবার ভারতের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগকে নিয়ে নাড়াচাড়া করার প্রবণতা দেখা গিয়েছে বর্তমান ক্ষমতাসীন নরেন্দ্র মোদির দল বিজেপিকে। আর তারই ধারাবাহিকতায় সবথেকে বড় পদক্ষেপ নাগরিকত্ব সংশোধনী আইন। মোদি সরকারের তরফ থেকে যুক্তি দিয়ে বলা হয় মুসলিম ছাড়া বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশ থেকে যে কোনো সংখ্যালঘু মানুষ ভারতবর্ষে আসলে তাদেরকে দেয়া হবে নাগরিকত্ব। কিন্তু আদতে এই আইনের ফলে কতটুকু উপকৃত হতে চলেছেন এই প্রতিবেশী মুসলিম প্রধান দেশের সংখ্যালঘুরা উঠছে প্রশ্ন। গত বছরের আগস্ট মাসে ভারতের যোধপুরে পাকিস্তান থেকে আসা ১১ টি হিন্দু সম্প্রদায়ের অনুসারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবার তারই প্রতিবাদে সোচ্চার হলো পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের মানুষ। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সামনে প্রতিবাদ মিছিল আয়োজন করে তারা স্মারকলিপি জমা দেন। তারা ওই ঘটনার উল্লেখ করে বলেছেন, এখনো পর্যন্ত ঘটনাটিতে কোনো চার্জশিট দাখিল করা হয়নি, না হয়েছে কোনো সুষ্ঠু তদন্ত।

এছাড়া তাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ হত্যাকান্ডের পিছনে রয়েছে। তারা ওই মৃতদের পোস্টমর্টেম রিপোর্ট এখনো পর্যন্ত তাদেরকে দেয়া হয়নি বলেও অভিযোগ করেছেন। প্রতিবাদকারীরা ঘটনাটির আবার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের জন্য ভারতের মোদি সরকারের কাছে আর্জি জানিয়েছেন। তাদের তরফ থেকে ভারতীয় হাইকমিশনে এবং পাকিস্তানের বিদেশমন্ত্রকে পৃথক পৃথকভাবে স্মারকলিপি জমা দেয়া হয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশী জানিয়েছেন, “পাকিস্তানের সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত কিন্তু ভারতের সংখ্যালঘুদের কোন নিরাপত্তা নেই। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।” উল্লেখ্য গত বছর পাকিস্তানের ইমরান খান সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রী মাঝারি রাষ্ট্রসংঘকে লেখা এক চিঠিতে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছিলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories