Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

কৃষক সংগঠনের সঙ্গে দশম বৈঠকে কৃষি আইন এক থেকে দেড় বছর স্থগিত রাখার প্রস্তাব কেন্দ্রের!

অবশেষে কৃষি আইন নিযে পিছু হঠতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কোনওভাবেই এই আইন প্রত্যাহার করবে না বলে এতদিন প্রতিজ্ঞাবদ্ধ থাকলেও বুধবার দশমবার কৃষক নেতাদের বৈঠকে এই আইন আগামী এক থেকে দেড় বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে।
চলমান কৃষক আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে সুপ্রিম কোর্ট চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তার মধ্যে একজন পদত্যাগ করার পর এবং কমিটির সদস্যদের নিয়ে প্রশ্ন ওঠায় নতুন কমিটি গঠনের জন্য মামলা হয়। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নয়া কৃষি আইনগুলি খতিয়ে দেখার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি শুধু তাদের মতামত জানাবেন। কৃষি আইন নিয়ে তাদের কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। সুপ্রিম কোর্টের এই মন্তব্যের পরপরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষক সংগঠনগুলির নেতাদের জানিয়ে দেওয়া হল কৃষি আইন প্রয়োজনে এক থেকে দেড় বছর স্থগিত রাখা যেতে পারে।

বুধবার  দশম বারের মতো কৃষক সংগঠনগুলির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সহ অন্য প্রতিনিধিরা বৈঠকে মিলিত হয়েছিলেন বিজ্ঞান ভবনে। বৈঠক শেষে অল ইন্ডিয়া কিষাণ সভার নেতা বালকিষাণ সিং ব্রার জানান, দশম বৈঠকে কেন্দ্রীয় সরকারের তরফে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টে নিয়োজিত বিশেষজ্ঞ কমিটি কৃষক সংগঠনগুলির দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রস্তাব রাখা হয়েছে, প্রয়োজনে কেন্দ্র নয়া কৃষি আইন এক থেকে দেড় বছর স্থগিত রাখতে পারে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories