Wednesday, October 21, 2026
24 C
Kolkata

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা কটাক্ষ কংগ্রেসের

মালদা,২১শে জানুয়ারি: ভোটের আগে ফের রাজনৈতিক তরজা শুরু হল মালদার হরিশ্চন্দ্রপুর এ। পাওনা টাকা চাওয়াকে নিয়ে কেন্দ্র করে বিবাদ শুরু হলেও তাতে লেগে গেল রাজনৈতিক রং। তৃণমূল কর্মীকে মারধর এবং ছিনতাইয়ের অভিযোগ উঠলো কংগ্রেসের বিরুদ্ধে।আক্রান্ত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চিকাৎসাধীন।

মালদার হরিশচন্দ্রপুর থানা এলাকার রাড়িয়াল গ্রামের এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনা সামনে এলো। আক্রান্ত ব্যক্তি মহম্মদ বেলাল (৪৭) গতকাল বুধবার পাওনা টাকা চাইতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। এবং সেই বিবাদের জেরেই বৃহস্পতিবার সকালে তার উপর লোহার রড, ডাঙ নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। এই ঘটনায় রাসেদ আলী, বাসেদ আলী, সামজেদ আলী, সাগর আলী, শাহনওয়াজ আলী নামে পাঁচ ব্যক্তির নাম উঠে এসেছে। স্থানীয় সূত্রে খবর উক্ত ব্যক্তিদের থেকে ১৫ হাজার টাকা পেত মহম্মদ বেলাল এবং সেই টাকা চাইতে গিয়েই বিবাদের সূত্রপাত। এরপর স্থানীয়রা মিলে বকেয়া টাকা পরিশোধের সময়সীমা বাড়িয়ে দিলেও ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা।

পরিবার সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যা থেকেই মারধরের ছক কষছিল। পরদিন বৃহস্পতিবার সকালে টাকা নিয়ে ফেরার পথে রারিয়াল প্রাইমারি স্কুলের সামনে বেলালের উপর চড়াও হয়। ডাঙ, লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়। তার স্ত্রী বাধা দিতে এলে তার উপরও আঘাত হানা হয়। এবং শুধু তাই নয় মালিকের ১ লক্ষ৮০ হাজার টাকা ও তার স্ত্রীর গলার দেড় ভরি সোনার হার ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার পর দুজনকে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার স্ত্রীকে ছেড়ে দিলেও বেলালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদার চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে রেফার করা হয় বলে খবর।

স্থানীয় সূত্রে খবর হামলাকারীরা কংগ্রেসের কর্মী। বকেয়া টাকা নিয়ে বিবাদের সূত্রপাত হলেও তাতেও রাজনৈতিক রং লেগেছে, হরিশ্চন্দ্রপুর রাজনৈতিক মহল এখন যথেষ্টই উত্তপ্ত। কংগ্রেস এই দায় অস্বীকার করলেও শুরু হয়ে গিয়েছে তৃণমূল-কংগ্রেস রাজনৈতিক তরজা।

ভোটের আগে ফের উত্তপ্ত হল হরিশ্চন্দ্রপুর এর রাজনৈতিক মহল। বকেয়া টাকা পাওনা নিয়ে বিবাদের সূত্রপাত হলেও তা এখন রাজনৈতিক তরজায় পৌঁছে গেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories