Friday, July 24, 2026
26 C
Kolkata

আবারও হরিশ্চন্দ্রপুরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, অল্পের জন্য রক্ষা

সফিকুল আলম, মালদা, এনবিটিভি: আবারও হরিশ্চন্দ্রপুরে রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন। অল্পের জন্যে রক্ষা পেল পরিবার। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির রামপুর গ্রামে। অল্পের জন্য অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেলেন রামপুর গ্রামের বাসিন্দা স্বপন কুমার পালের পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ স্বপন কুমার পালের পুত্রবধূ গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় গ্যাস পাইপ লিক করে পাইপ সহ সিলিন্ডারে আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে। পুত্রবধূর চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা ছুটে আসে। ফোন করা হয় দমকল বাহিনীকে। দমকল ইঞ্জিন আসার আগেই পরিবারের লোকেরা সাহস করে পাটের চট ভিজিয়ে গ্যাস সিলিন্ডারটিকে মুড়ে ফেললে তৎক্ষণাৎ আগুন নিভে যায় বলে খবর।

দমকল সূত্রে জানা যায়, পাইপ লিক করে আগুন ধরে। কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দমকল গাড়িতে স্থানীয় কোনো সরকারি কর্মী না থাকায় এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে গ্ৰামে আসতে দমকল কর্মীদের ঘুরপথে আসতে যথেষ্ট সময় লেগে যায় বলে বিক্ষোভে ফেটে পড়েন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories