Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

বাবুল ও অরবিন্দ মেননের উপস্থিতিতেই বৈঠকে চরম বিশৃঙ্খলা বিজেপির

এনবিটিভি ডেস্ক, আসানসোল: বিজেপির ন্যাশনাল সেক্রেটারি অরবিন্দ মেনন ও সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সামনে বিশৃঙ্খলা ও গোষ্ঠী কোন্দলে জড়ালো বিজেপি নেতা কর্মীরা। মূলত আজ বিজেপি জেলা কার্য্যালয় বারাবনি ও কুলটি মন্ডলের কর্মীদের নিয়ে বৈঠক হয়। কিন্তু বৈঠক চলাকালীন বিজেপি জেলা যুব মোর্চার সদ্য সভাপতি অরিজিৎ রায়কে কেন্দ্র করে বিরোধিতা শুরু হয়। সম্প্রতি যে বিজেপি জেলা যুব মোর্চার কমিটি ঘোষণা হয়েছে এখানে বাদ পড়েছেন অনেকে। যারা বাদ পড়েছে তাদের দাবি তারা পুরাতন বিজেপি কর্মী। কিন্তু তৃণমূল থেকে আসা নিষ্ক্রিয় কর্মীদের জায়গা দেওয়া হয়েছে। ফলে নব্য পুরাতন বিজেপি যুবমোর্চার মধ্যে মূল বিবাদ লাগে। পরিস্থিতির খবর বাইরে না ছড়িয়ে পড়ে সেজন্য জেলা কার্য্যালয়ের শাটার বন্ধ করে দেওয়া হয। মাঝে মাঝে ভেতর থেকে গন্ডগোলের আওয়াজ আসতে থাকে। চিৎকার চেচামেচি শোনা যায়। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে বিজেপি কর্মীদের একাংশকে মারতে উদ্যত হতে দেখা যায়। শেষ পর্যন্ত মাইক হাতে নিয়ে বাবুল ও অরবিন্দ মেনন পরিস্থিতি সামাল দেন।এই ঝামেলার মধ্য দিয়েই বৈঠক শেষ হয়।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories