Sunday, June 7, 2026
35 C
Kolkata

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল, সুস্থ ১ লাখেরও বেশি মানুষ

এনবিটিভি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা সংক্রমিতের সংখ্যা ৮,৯০৮ জন। এনিয়ে বুধবার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,০৭,৬১৪। একদিনে মারা গিয়েছেন ২১৭ জন। মোট মৃতের সংখ্যা ৫,৮১৫। তবে গত ২ মাসের মধ্যে বুধবারই প্রথম মহারাষ্ট্রে সংক্রমণের বৃদ্ধির হার দেশের গড়ের তুলনায় কমেছে। পরপর তিনদিন এই অবস্থা বজায় রয়েছে সেখানে।

অন্যদিকে, আইসিএমআরের বিজ্ঞানী নিবেদিতা গুপ্তা জানিয়েছেন, ভারতে করোনা সংক্রমণ এখনও সর্বোচ্চ শিখরে পৌঁছয়নি। তা থেকে দেশ অনেক দূরে। সর্বোচ্চা শিখর বা পিক হল সেই অবস্থা যেখান থেকে দৈনিক সংক্রমণ কমতে শুরু করে। তবে অন্য দেশের তুলনায় ভারতের পরিস্থিতি ভালো বলে দাবিও করেছেন তিনি।

আইসিএমআরের নতুন সমীক্ষা জানাচ্ছে, আক্রান্তদের মাত্র ৭ শতাংশের জীবাণুর পরিমাণ অত্যন্ত বেশি। তার অর্থ, এই ধনের রোগীরা গড়ে ৬.২৫ জনকে সংক্রমিত করতে পারেন। ৮৪ শতাংশের দেহে জীবাণুর পরিমাণ কম, তাঁরা গড় ০.৮ শতাংশ লোককে সংক্রমিত করতে পারেন। ৯ শতাংশের শরীরে রয়েছে মাঝারি জীবাণুর বোঝা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, প্রতি ২ জন মৃত রোগীর একজনই বয়স্ক নাগরিক। মোট জনসংখ্যার তাঁরা ১০ ভাগ। ৭৩ মৃত শতাংশ রোগীর কো-মর্বিডিটি বা অন্য গুরুতর অসুস্থতা ছিল।

Hot this week

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Related Articles

Popular Categories