Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

নেতাজির জন্মদিন উপলক্ষে সাফাই অভিযান ও ক্যারি ব্যাগ বর্জন কর্মসূচি মালদার ইংরেজবাজারে

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মতিথি উপলক্ষে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে “পরিছন্নতা বোধে সচেতনতা ও সাফাই অভিযান এবং ক্যারিব্যাগ বর্জন কর্মসূচি উদ্যোগ শহর জুড়ে।

আগামীকাল অর্থাৎ শনিবার নেতাজির জন্মদিন সেদিন যাতে কোন রকমের ময়লা আবর্জনা না থাকে শহর পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই লক্ষ্যেই শুক্রবার সকালে মালদা শহরের এল.আই.সি মোড় থেকে সাফাই অভিযান ও সচেতনতা কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ, পৌরসভার কো-অর্ডিনেটর তথা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সরকার সহ পৌরসভার আধিকারিক ও কর্মচারীগণ।


পৌরসভা কো-অর্ডিনেটর চৈতালি ঘোষ সরকার নিজে হাতে ব্লিচিং পাউডার নিয়ে রাস্তায় ছিটিয়ে সাধারণ মানুষকে সচেতন করে বার্তা দেন যাতে শহরের প্রত্যেক নাগরিকগণ নিজেরাই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। কেউ যাতে রাস্তায় ময়লা আবর্জনা না ফেলেন। পাশাপাশি ক্যারিব্যাগ যাতে কেউ ব্যবহার না করেন তার জন্য সাধারণ মানুষ সহ ক্রেতা-বিক্রেতাদের সচেতন করেন।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories