Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক : বেশ কিছুদিন ধরেই তিনি দলের মধ্যেই বিক্ষুব্ধ। সম্প্রতি লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিসভা ও দল থেকে পদত্যাগ করতেই বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়ার ‘প্রতিবাদ’ আরও জোরাল হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বকেও তিনি রেয়াত করছিলেন না বলে অভিযোগ উঠছিল। শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতেই প্রকাশ্যেই দলের বিরুদ্ধে আরও ক্ষোভ ব্যক্ত করেন বৈশালী। আর তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল তৃণমূল। শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসেছিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, দল থেকে বহিষ্কার করা হচ্ছে বৈশালীকে। যদিও শাসক দলের এই সিদ্ধান্তের পর একটি বৈদ্যুতিন চ্য়ানেলে বৈশালী জানান, ‘আমি খুশি হলাম।’

যদিও দলের বিরুদ্ধে বারবার মুখে খোলাই শুধু নয়, তাঁর সঙ্গে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ উঠছিল বারেবারে। গত বুধবার দক্ষিণ কলকাতায় একটি জন্মদিনের পার্টিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই অনুষ্ঠানে ছিলেন বৈশালীও। ফলে গুঞ্জন বাড়ছিলই। শুক্রবারও বনমন্ত্রীর পদ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতেই দলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেন জগমোহন ডালমিয়ার কন্যা। বলেন, ‘ রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগই প্রমাণ করে দিল, তৃণমূল কংগ্রেসে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ প্রশাসক মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, সেটা সকলের জন্যই অত্যন্ত দুঃখের ব্যাপার। আমি মর্মাহত। লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ছাড়ার পরেই বলেছিলাম, দলে অনেক উইপোকা আছে। সেই উইপোকাদের বিরুদ্ধে আমি আগেই মুখ খুলেছি। কেউ কাজ করতে দেয় না এরা। মানুষের জন্য কোনও কাজ করতে দেওয়া হয় না। হাওড়া জেলাটা কিছু মানুষের জন্য নষ্ট হয়ে গেল। মুখ্যমন্ত্রী এত খেটেছিলেন হাওড়ার পিছনে, একে একে সবাই চলে গেল। যারা ভদ্রলোক রয়েছেন, তাঁরা সকলেই চলে যাবেন।’

অর্থাৎ, সকালেই নিজের ক্ষোভ ব্যক্ত করে বৈশালী বুঝিয়ে দিয়েছিলেন দলে তিনি আর থাকবেন না। কিন্তু তৃণমূল শেষ পর্যন্ত তাঁকে পদত্যাগের সুযোগ না দিয়ে বহিষ্কারের পথেই হাঁটল। একইসঙ্গে এদিন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, দলে থেকে দলের বিরুদ্ধে মুখ খুললে কাউকেই রেয়াত করা হবে না। ছেঁটে ফেলা হবে দল থেকে। বৈশালীকে দিয়েই সেই প্রক্রিয়া শুরু করল রাজ্যের শাসক দল। অনেকেরই মত, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী বা আরও বেশ কিছু নেতার বিরুদ্ধেও একই পথে হাঁটতে পারে তৃণমূল।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories