Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ব্রিটেনের এক মসজিদে শুরু হল করোনার ভ্যাকসিনেশন

নিউজ ডেস্ক : সময়টা করোনার! অফিস,মন্দির,মসজিদ,গির্জা কোন জায়গাতেই বাদ যাচ্ছেনা এর প্রকোপ। এই পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে বিশ্বজাহান। যার জন্য এগিয়ে আসতে হবে সবাইকে, পায়ে পা মিলিয়ে কাজ করে যেতে হবে সর্বজনীনভাবে। বেশ কয়েকটি দেশে আবিষ্কারও হয়েছে করোনার ভ্যাকসিন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ইমাম-মুয়াজ্জিনদের এগিয়ে আসতে অনুরোধ করা হয়েছিল,এই দুর্বোধ্য সময়ে তাদের এই বিশেষ(ভ্যাকসিন শিবির) দায়িত্ব পালন করার জন্য। সরকারের তরফ থেকে যেমনটা প্রত্যাশিত ছিল ঠিক তেমনটাই হয়েছে পশ্চিমবঙ্গে।

এবার পশ্চিমবঙ্গের সাথে সাথে ব্রিটেনেও দেখা যাচ্ছে মসজিদে হচ্ছে করোনার ভ্যাকসিন শিবির। বিশ্বকে প্রায় হতবাক করে ব্রিটেনের বার্মিংহামের এক মসজিদে ইতিমধ্যেই শুরু হয়েছে করোনার ভ্যাকসিনেশন। এতদিন বিভিন্ন জায়গায় ইসলামিক ফাউন্ডেশন এবং বিভিন্ন কর্মকর্তাদের তরফ থেকে করোনার ভ্যাকসিন শিবিরের জন্য সাহায্য পাওয়া গেলেও, মসজিদ থেকে ভ্যাকসিনেশনের উদ্যোগ সম্ভবত এটাই সর্বপ্রথম।

বার্মিংহামের ওই মসজিদের ইমাম মোহাম্মদ নূর বলেন,” কিছু গোঁড়া ও অজ্ঞ মুসলমানদের মধ্যে একটা ভ্রান্ত ধারনা আছে যে, ভ্যাকসিন নেওয়া শরীয়ত বিরোধী। তাদের এই ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি আশা রাখি তাদেরকে বোঝানোর জন্য এটি বিশেষ ভূমিকা রাখবে”। ব্রিটেনের বার্মিংহামের ওই মসজিদ থেকে প্রতিদিন প্রায় ৫০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন মসজিদের মুয়াজ্জিন তথা সেক্রেটারি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories