Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

ভারতের ভ্যাকসিন ‘সঞ্জীবনি বুটি, হনুমানের ছবি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ ব্রাজিলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনেরোর। শুক্রবারই দেশের মুম্বই বিমানবন্দর থেকে দুই মিলিয়ন ডোজের কোভিশিল্ড উড়ে গিয়েছে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে। শনিবার সেই বিশেষ বিমান ছুঁয়েছে ব্রাজিলের মাটি। তারপরেই ভারতকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।

বলসোনারো এদিন হনুমানের ছবি প্রকাশ করে নিজের ট্যুইট বার্তা দেন। তিনি লেখেন ব্রাজিল সম্মানিত বোধ করছে ভারতের সাহায্য পেয়ে। করোনা ভ্যাকসিন পাঠানোর জন্য ধন্যবাদ। দক্ষিণ আমেরিকার এই দেশে ভ্যাকসিন পাঠিয়ে ট্যুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন ভারতের ওপর ভরসা রাখছে গোটা বিশ্ব, ভারতের তৈরি ভ্যাকসিন এখন ব্রাজিলে, এটা গর্বের মুহুর্ত।

শনিবার বলসোনারোর ট্যুইট বার্তার জবাবে প্রধানমন্ত্রী মোদী জানান এটা ভারতের কাছে সম্মানের। করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়েছে ব্রাজিল। সেই যুদ্ধে সামিল গোটা বিশ্ব। স্বাস্থ্যক্ষেত্রে পারস্পরিক ভরসা ও বন্ধুত্বের শক্ত মাটিতে দাঁড়িয়ে রয়েছে ভারত ও ব্রাজিল। আমরা অঙ্গীকারবদ্ধ।

ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে COVID-19 ভ্যাকসিনের জন্য চিঠি লেখেন। তিনি চিঠিতে জানান, “ব্রাজিলিয়ান সরকার কোভিড -১৯ এর বিরুদ্ধে ন্যাশনাল ইমিউনিজেশন প্রোগ্রাম চালু করেছে” এবং ব্রাজিলিয়ান সরকার নির্বাচিত ভ্যাকসিনগুলির মধ্যে রয়েছে ভারতীয় সংস্থা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (কোভাক্সিন) এবং অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (কোভিশিল্ড)।” প্রসঙ্গত ব্রাজিল প্রথমে চিনের তৈরি ভ্যাকসিন নিয়েছিল। তবে ব্রাজিলে এই ভ্যাকসিন তেমন প্রভাব ফেলতে পারেনি। এরপরেই ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে ব্রাজিল।

দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, বাংলাদেশ এবং বাংলাদেশেও খুব শীঘ্রই এই ভ্যাকসিনের বাণিজ্যিক সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। মায়ানমার ও বাংলাদেশ উভয় দেশই ভারত থেকে ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন নেওয়ার চুক্তি করেছে। ১২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন চেয়েছে নেপালও। ১৫ লক্ষ কোভ্যাকসিনের বরাত দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫০ লক্ষ কোভ্যাকসিনের বরাত দিয়েছে ব্রাজিল।

এছাড়া থাইল্যান্ড, সিসিলি, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মরিশাস সহ আরও অনেক দেশ ভারতের কাছ থেকে এই ভ্যাকসিন বাণিজ্যিক ভাবে কিনতে চেয়েছে। অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানও এই ভ্যাকসিন কেনার ব্যাপারে ভারতের কাছে আগ্রহ প্রকাশ করেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories