Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

শুভেন্দু তুম আচ্ছা কাম কর রহে হো: মোদী

শুভেন্দু অধিকারীকে সামনে দেখেই প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের ফাঁকেই শুভেন্দুকে দেখে কথা বলেন প্রধানমন্ত্রী। মাসখানেক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো ডাকসাইটে এই নেতার প্রশংসায় মোদী বললেন, ‘‘শুভেন্দু তুম আচ্ছা কাম কর রহে হো।’’

বিজেপিতে নাম লিখিয়েই বড় ‘পুরস্কার’ পেয়েছেন। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। সরকারি এই পদের মর্যাদা একজন মন্ত্রীর সমান। গত নভেম্বর মাসে মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে হাফ-ডজন তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর দলবদলের দিন কয়েকের মধ্যেই তাঁরই হাত ধরে তাঁর ছোট ভাই সৌমেন্দু অধিকারীও তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। শুভেন্দুর আরও এক ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও দল ছাড়বেন বলে জল্পনা তুঙ্গে। শুভেন্দুর বাবা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারীর সঙ্গেও তৃণমূলের দূরত্ব বেড়েছে।

বিজেপিতে যোগ দিয়েই প্রায় প্রতিটি সভায় শুভেন্দু অধিকারী তুলোধনা করছেন তাঁর পুরনো দলের। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমানে আক্রমণ শানিয়ে চলেছেন শুভেন্দু। জেলায়-জেলায় সভা, মিছিল করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর রোড শো, মিছিল, সভায় উপচে পড়া ভিড়ে বিধানসভা ভোটের মুখে বাড়তি অক্সিজেন পেয়েছে বিজেপি। শুভেন্দুর দলে অন্তর্ভুক্তিতে বাংলায় দলের সাংগঠনিক শক্তি বাড়বে বলে আশাবাদী মোদী-শাহরা।

শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এদিন বলেন, ‘‘আমার কাছে আবেগঘন মুহূর্ত। ছোটবেলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম কানে আসতেই শক্তি পেতাম। ১২৫ বছর আগে দাসত্বের অন্ধকারে চেতনার জন্ম হয়েছিল।

দুনিয়ার শক্তিশালী শাসককে বলতে পেরেছিলেন, আমি তোমার কাছ থেকে স্বাধীনতা চাইব না। ছিনিয়ে নেব। আজকের দিনেই নেতাজি সুভাষের জন্ম হয়নি, আত্মগৌরবের জন্ম হয়েছিল। ১২৫তম জন্মজয়ন্তীতে তাঁকে প্রণাম করছি। বালক থেকে ত্যাগ ও তপস্যার মাধ্যমে নেতাজি হয়েছিলেন এই ভূমিকে। আমি এই পুণ্যভূমিকে প্রণাম করছি।’’

এদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই অনুষ্ঠানে কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়দের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু অধিকারীকে মোদী বলেন, ‘‘শুভেন্দু তুম আচ্ছা কাম কর রহে হো।’’

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories