Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলের ৪ ফুটবলার, পাইলটসহ সবাই

নিউজ ডেস্ক : আবার বিমান দুর্ঘটনার কবলে ব্রাজিলের ফুটবলাররা। এবার ব্রাজিলের চতুর্থ-বিভাগ ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট ও চার ফুটবলার রবিবার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বিমান সাওয়ার আর কেউ জীবিত নেই বলে খবর এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়, উড়ানের পরপরই বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে বিমানটির পাইলটও নিহত হন। টোকানটিনস থেকে গোয়ানিয়ার উদ্দেশে উড্ডয়ন করা এ বিমান রানওয়ে ছাড়ার পরপর বিদ্ধস্ত হয়ে আকাশ পড়ে যায়।

ক্লাবের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এ বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্টের নাম লুকাস মিরা এবং ফুটবল খেলোয়াড়দের নাম লকাস প্রাক্সাদাস, গুইলহার্মা নয়ে, রেনুল ও মার্কাস মলিনারি।

ক্লাবটি আরো জানায়, ‘এটি অত্যন্ত দুঃখের ও আতঙ্কের খবর। এ মমান্তিক দুর্ঘটনার শিকার লোকদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করতে ক্লাব সবার প্রতি আহ্বান জানিয়েছে। এসব পরিবারকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।’

উল্লেখ্য ২০১৬ সালে কলম্বিয়ায় এক বিমান দুর্ঘটনায় ব্রাজিলীয় ক্লাবের ১৯ জন খেলোয়াড় প্রাণ হারান। মেডালিনে ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার সময় তারা এ ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হন। ওই দুর্ঘটনায় ৭১ জন নিহত হন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories