Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

‘খুনের রাজনীতি করলে গ্রাম ছাড়া করবো’ বিজেপি কর্মীদের লক্ষ্য করে চরম হুমকি অনুব্রতর

নিউজ ডেস্ক : ‘খুনের রাজনীতি করলে গ্রাম ছাড়া করবো’ বিজেপিকে লক্ষ্য করে কড়া হুমকি অনুব্রত মণ্ডলের। তিনি আরও বলেন, বিজেপি যদি মনে করে থাকে এভাবেই সন্ত্রাস করে যাবে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবেনা। ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেব।

মঙ্গলকোটের তৃণমূল নেতা রঞ্জিত ঘোষ এর খুনের জন্য বিজেপিকে দায়ী করছে তৃণমূল। এই খুনের প্রতিবাদেই চরম হুমকি অনুব্রতর। তিনি বলেন ‘পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে তবে বিজেপির কর্মীরা যদি ভেবে নেয় আচমকা কোন লোককে মারবো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবেনা’। তার বক্তব্য, বিজেপি কর্মীরা যদি ভেবে থাকে সন্ত্রাসের রাজনীতি করে খুন করে যাবো তাহলে কাউকে গ্রামে থাকতে দেবো না,গ্রামছাড়া করব। শুক্রবার তিনি নিজেই মঙ্গলকোটে যাবেন বলে জানান নিউজ ১৮ বাংলার প্রতিনিধিদের।

অন্যদিকে কাটোয়ার ভারপ্রাপ্ত বিজেপি নেতা কৃষ্ণ ঘোষের পাল্টা দাবি সন্ত্রাসের রাজনীতি বিজেপি নয় করে তৃণমূল। অনুব্রত মণ্ডলের এই হুমকির প্রতিবাদে তিনি বলেন, এটা তৃণমূলের নীতি। সেইসঙ্গে রঞ্জিত ঘোষ এর খুনের অভিযোগ কেও তিনি অস্বীকার করেন । তার দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হচ্ছে এবং তার দায় বিজেপির উপর চাপানো হচ্ছে।’

অন্যদিকে সিপিএম নেতার বক্তব্য,বেশ কিছুদিন ধরেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে ছোটখাটো মারা মারির ঘটনা ঘটছিল এবং এটা তার চূড়ান্ত পরিণতি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories