Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

যোগীর রাজ্যের সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত রাম মন্দির ট্যাবলো সেরা! স্বীকৃতি মোদী সরকারের

নিউজ ডেস্ক : ১৭ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়া ট্যাবলোগুলির মধ্যে সেরার খেতাব ঘোষণা করলো কেন্দ্রের মোদি সরকার। বিতর্কিতভাবে কেন্দ্রের বিজেপি সরকার শিক্ষা সমৃদ্ধি, ইতিহাস,ঐতিহ্য শিল্প,সাহিত্য ইত্যাদির ওপরে তৈরি হওয়া ট্যাবলোগুলোকে বাদ দিয়ে যোগীর রাজ্যের তৈরি বিতর্কিত রাম মন্দির ট্যাবলো সেরার পুরস্কারের জন্য মনোনীত করেছে। সাধারণতন্ত্র দিবসে অংশগ্রহণ করা সমস্ত ট্যাবলোর মাঝে এই ট্যাবলোটি সবথেকে বেশি বিতর্কের কেন্দ্রে ছিল। আপাদমস্তক সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস এ কীভাবে এক সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত ট্যাবলোর অংশগ্রহণের অনুমতি দিলো সেটা নিয়ে রয়েছে বিস্তর জল ঘোলা। কিন্তু এই বিতর্কের মাঝেই কেন্দ্রের বিজেপি সরকার সেই বিতর্কিত এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত রাম মন্দির ট্যাবলোকে সেরার স্বীকৃতি প্রদান করল।

এমনিতে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে রাজ্যগুলি নিজেদের সংস্কৃতি এবং সাফল্য ট্যাবলোর মাধ্যমে দেশ তথা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করে। এবারের কুচকাওয়াজে উত্তরপ্রদেশ সরকার অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের নকশা তুলে ধরে। কয়েকজন অভিনেতা মহর্ষি বাল্মীকি এবং তাঁর শিষ্যদের বেশে সশরীরে ট্যাবলোতে উপস্থিত ছিলেন। ট্যাবলোর মধ্যেই রামায়ণের কাহিনি তুলে ধরা হয়। উত্তরপ্রদেশ সরকারের এই ট্যাবলোকেই এবারের কুচকাওয়াজের সেরা ট্যাবলোর স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকার।

উল্লেখ্য মোদি সরকার গত বছর বাংলা থেকে প্রেরণ করা সংস্কৃতিক ট্যাবলোকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের অনুমতি দেয়নি। কিন্তু এবছর প্রবল চাপের মুখে মোদি সরকার অনুমতি দিয়েছে বাংলার সবুজসাথী প্রকল্পের এর ওপর তৈরি ট্যাবলোটিকে। বাংলার সবুজ সাথী প্রকল্প আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রসংঘ কর্তৃক স্বীকৃত হলেও মোদি সরকারের কাছে স্বীকৃতি পাওয়ার যোগ্য নয় বরং তার থেকে বেশি দাবিদার বিতর্কিত সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত ট্যাবলোটি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories