Sunday, September 6, 2026
28 C
Kolkata

“নাথুরাম গডসে অমর রহে” এখন শীর্ষ টুইটার ট্রেন্ড! হিন্দুত্ববাদীনাথুরামদের মুখোশ উন্মোচন

নিউজ টুডে : আজ স্বাধীন এবং আধুনিক ভারতের রূপকার মহাত্মা গান্ধীজির ৭৩ তম মৃত্যু বার্ষিকী। সারা দেশজুড়ে যথাযথ শোক এবং গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হচ্ছে দিবসটি। আজ দিনটি শহীদ দিবস এবং সম্ভাবনা দিবস হিসাবে পালন করা হচ্ছে। দেশের স্বাধীনতার রূপকার গান্ধীজীর মৃত্যু বার্ষিকীতে যখন সারা দেশ শ্রদ্ধাভরে স্মরণ করছে তাকে ঠিক সেই সময় একশ্রেণীর উগ্র হিন্দুত্ববাদী সর্মথকরা টুইটারে নাথুরাম গডসে অমর রহে ট্রেন্ডিং চালিয়ে যাচ্ছেন। দুর্ভাগ্যজনকভাবে এটি বর্তমানে ভারতে টুইটার ট্রেন্ডিং এ শীর্ষে অবস্থান করছে।

আরএসএস কর্মী এবং কট্টর হিন্দুত্ববাদী নাথুরাম গডসে ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারি দিল্লিতে প্রকাশ্য দিবালোকে হত্যা করে গান্ধীজিকে। প্রকাশ্য দিবালোকের এই হত্যাকাণ্ড সবাই প্রত্যক্ষ করলেও কট্টর হিন্দুত্ববাদী আরএসএস নেতাদের প্রবল বিরোধিতার কারণে এই সন্ত্রাসবাদীকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যেতে অনেক কাঠ-খড় পোড়াতে হয় সে সময়। আরএসএসের উচ্চপদস্থ সমস্ত নেতৃবৃন্দ সেসময় গত শতাব্দীর এই জঘন্য হিন্দুত্ববাদী সন্ত্রাসীর পাশে দাঁড়ায়। যার কারণে নিষিদ্ধ করা হয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে। অনেক বছর পর আরএসএস এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় যে তারা কখনোই রাজনৈতিক অঙ্গনে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের চেষ্টা করবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে ভারতের সমস্ত রাজনৈতিক অঙ্গনে আরএসএস এর মত কট্টর হিন্দুত্ববাদী এবং ফ্যাসিবাদী শক্তির প্রভাব সর্বাধিক।

আজ টুইটারে অনেক কট্টর হিন্দুত্ববাদী এর সমর্থক মন্তব্য করেছেন, নাথুরাম গডসে ভাই ভারতের বহু হিন্দুর প্রাণ বাঁচিয়েছেন গান্ধীকে হত্যা করে। আরো একজন বলেছেন, তিনি ভারতের প্রকৃত দেশ প্রেমিক ছিলেন। তবে এই সমস্ত জঘন্য সন্ত্রাসবাদের সমর্থকদের উচিত জবাব দিয়েছেন বলিউডের অভিনেতা সিদ্ধার্থ। তিনি এই সন্ত্রাসীকে কাপুরুষ, সন্ত্রাসবাদি এবং ঘৃণ্য আরএসএস কর্মী বলে অভিহিত করেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories