Sunday, September 6, 2026
28 C
Kolkata

ভোটের মুখে মালদায় ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

মালদা,নিজস্ব সংবাদদাতাঃ ফের বড়সড়ো সাফল্য পেলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বিহার-বাংলা সীমান্ত গোবরাঘাট এলাকায়। পুলিশি সূত্রে খবর,ধৃত ওই দুই দুষ্কৃতীদের নাম সাদ্দাম হোসেন (২৫) ও মইদুল হক (২২) এদের দুজনেরই বাড়ি মালদার মানিকচক থানার অন্তর্গত ধরমপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন পার্শ্ববর্তী বিহার থেকে আগ্নেয়াস্ত্র সমেত বাংলায় প্রবেশের কথা গোপন সূত্রে জানতে পারে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘোবড়াঘাট এলাকায় ফাঁদ পাতে পুলিশ। জায়গায় জায়গায় নাকা চেকিংও চলে পুলিশের। ফলে দুটি রাইফেল,দুটি পাইপগান এবং পাঁচ রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের মুখে ওই অস্ত্র উদ্ধারকে ঘিরে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। নির্বাচনের মুখে অস্ত্র মজুত করতেই নিয়ে আসা হচ্ছে বলে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories