Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

‘রেল থেকে বীমা’- সবকিছুই বিক্রি করে দেবে কেন্দ্রীয় বাজেট! উত্তরবঙ্গ থেকে কেন্দ্রকে কটাক্ষ মমতার

নিউজ ডেস্ক :সব জায়গার মতো ভোটের সম্প্রচার চলছে উত্তরবঙ্গেও। এমনকি উত্তরবঙ্গের উৎসব সূচনার সূচিপত্র তে স্বয়ং উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় বাজেট নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজেটে বীমা ক্ষেত্রে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর বাজেটের এই প্রস্তাবকে কটাক্ষ করেই মমতা বলেন,” কেন্দ্র সব বিক্রি করে দেবে, সমস্ত সরকারি ক্ষেত্রে বিক্রি করে দেবে, এমনকি ব্যাংক থেকে বীমা, রেল, ভেল ইত্যাদি সবকিছুই বিক্রি করে দেবে তারা”। কোনোদিন কেন্দ্রীয় মোদি সরকার গোটা দেশটাকেই বিক্রি করে দেবেন, সেই আশঙ্কাও করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে বোঝাতে গিয়ে তিনি বলেন, আপনারা বীমার টাকা পাবেন তো?

এছাড়া বিজেপি কে কটুক্তি করে বলেন , “কেন্দ্র সরকার এতদিন পরে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত সড়ক নির্মাণ করবেন! এনিয়ে বিপুল অর্থ বরাদ্দ করেছেন নির্মলা সীতারামন। কিন্তু ভোটের মুখে এসে এই সিদ্ধান্ত কেন? আগেও তিনি নিতে পারতেন”! বিজেপিকে কটুক্তি করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের রাস্তা করে দেয়ার আপনার কোন প্রয়োজন নেই, পশ্চিমবঙ্গের গ্রামবাংলার রাস্তা আমি করে দেব। তারচেয়ে দিল্লিতে যেসব কৃষকরা রাস্তায় বসে আছে এই রাস্তা নির্মাণের বিপুল অর্থ তাদেরকে দিন”।

উত্তরবঙ্গের সূচনা অনুষ্ঠান সভায় মমতা বলেন ‘২০১৯’ এর লোকসভা তে আমি উত্তরবঙ্গে একটিও আসন পায়নি,কিন্তু আমি জানি বিধানসভাতে আপনারা আমায় পুষিয়ে দেবেন। এ বিশ্বাস এবং আশা আমার দুটোই আছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories