Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইও এর উদ্যোগে শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ,নিজস্ব সংবাদদাতাঃ এস আই ও এর উদ্যোগে রবিবার মুর্শিদাবাদ জেলার রাইচক ইউনিটে অনুষ্ঠিত হল শিশু–কিশোর উৎসব৷ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। মিটিপুর সাধারন ক্লাব সংলগ্ন মিঠিপুর ফুটবল ময়দানে উৎসবে নানা বিষয়ে অংশগ্রহণ করে ৷ শরীর চর্চা, স্মৃতি পরীক্ষা, আবৃত্তি, ক্যারাটে, কুইজ সহ বিভিন্ন বিষয়ে সকলের প্রাণবন্তভাবে অংশগ্রহনে আপ্লুত সবাই। “সুন্দর ভবিষ্যত গঠনে ,চল যাই কিশোর অঙ্গনে” এই শিরোনামে সারা রাজ্য ব্যাপী শিশু কিশোর উৎসব ক্যাম্পিং শুরু হয়েছে। ইতি মধ্যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ইউনিট সার্কেলে ব্যাপক ভাবে কিশোর উৎসব পালিত হচ্ছে।

এস আই ও ইউনিট প্রেসিডেন্ট উমর ফারুক জানান “শিশু কিশোরদের আগামী দিনের পথ প্রশস্থ করতে এই আয়োজন ” । তিনি আরো জানান শিশুদের মন কোমল,তাদের তৎপরতা উৎসাহ ও উদ্দীপনাকে কাজে লাগিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার বার্তা দেয়া হচ্ছে। বড় মানুষদের জীবন চর্চার গুরুত্ব তিনি তুলে ধরেন৷”
উপস্থিত ছিলেন শিশু–কিশোর সেক্রেটারি আকবর শেখ , ব্লক সেক্রেটারি খায়রুল শেখ এবং ইউনিট প্রেসিডেন্ট উমর ফারুক।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories